ঢাকা
২৮ জুলাই ২০২৬
দেশজুড়ে
সোনারগাঁয়ে বিএনপি কর্মী নিহত, পিটিয়ে ও ছুরিকাঘাতের অভিযোগ টুথপেস্টেও মিলছে মাইক্রোপ্লাস্টিক, স্বাস্থ্যঝুঁকি এড়াতে যা করবেন চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু দেশে বছরে পানিতে ডুবে প্রাণ হারান ১৮ হাজার মানুষ, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা গ্যাসের চাপ কম, চট্টগ্রামে রান্নায় চরম ভোগান্তি কাঁচা মাছ খেয়ে এক মাস সাগরে! উদ্ধার হতেই পুলিশের হেফাজতে বাবা-ছেলে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ

চা বাগানগুলো ঢাকা পড়ছে কুয়াশার চাদরে

বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯   ৩৫৪ বার পঠিত
চা বাগানগুলো ঢাকা পড়ছে কুয়াশার চাদরে

মিডিয়া ডেস্ক

শীতের আগমনে প্রকৃতির আচরণ স্বভাবসুলভ হলেও শ্রীমঙ্গলের চা বাগানগুলোর শ্রমিকরা শীতবস্ত্রের অভাবে পড়েছেন চরম দুর্ভোগে। বিশেষ করে চা বাগান এলাকাগুলোতে প্রতিদিন কমছে তাপমাত্রা। আজ বৃহস্পতিবার সিলেট বিভাগের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর বুধবার ছিল ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

 

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়াবিদ মো. আনিস আহমেদ জানান, বৃহস্পতিবার সকাল ৯টায় শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর এই শীত মৌসুমের এ পর্যন্ত সিলেট বিভাগের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে গত ৬ ও ১৩ ডিসেম্বর ১১ ডিগ্রি সেলসিয়াস।

 

প্রতিদিন তীব্র শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে চা শ্রমিকদের যেতে হচ্ছে কাজে। তবে এখন পর্যন্ত সরকারি ও বেসরকারিভাবে কয়েকটি চা বাগানগুলোতে শীতবস্ত্র দেয়া হলেও বেশির ভাগ চা বাগানে এখনো কোনো শীতবস্ত্র পৌঁছায়নি।।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa