ঢাকা
১১ আগস্ট ২০২৬
দেশজুড়ে
ফেনী নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ছাগলনাইয়া পুলিশ ৩ ড্রামট্রাকসহ গ্রেপ্তার ৩ “চাঁদপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: প্রাণ হারালেন ৩ জন, হাসপাতালে আরও ১৫” রাষ্ট্রপতি নির্বাচন: প্রস্তুতি পর্যালোচনায় ভারপ্রাপ্ত স্পিকার-ইসির বৈঠক শুরু চট্টগ্রাম পতেঙ্গায় কোস্ট গার্ডের ‘অপারেশন সমুদ্র প্রহরা চট্টগ্রামের পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার রক্তাক্ত অবস্থায় স্ত্রী ভর্তি হাসপাতালে কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত ৩ খাগড়াছড়িতে পাহাড়ির পৈতৃক জমি দখল: আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করার অভিযোগ ‘ফল প্রকাশের আগেই ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু’ শিক্ষায় নারীদের জয়গান: পাসের হারে অনন্য মেয়েরা মগবাজারে বেপরোয়া লরির থাবায় ঝরল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ

আজকের রাশিফল

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
শনিবার, ২১ নভেম্বর ২০২০   ৩৪৬ বার পঠিত
আজকের রাশিফল

আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃশ্চিক রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ চিরকুমার গ্রহ মঙ্গল, দেবগুরু বৃহস্পতি ও পরমযোগী গ্রহ শনির প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে মীন রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। হারানো পিতৃমাতৃ ধনসম্পদ সম্পত্তি ব্যবসা ফিরে পাওয়ার পথ খুলবে।

মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
কর্ম অর্থ মোক্ষ সুনাম যশ প্রতিষ্ঠার পথ সুগম করবে। বিদেশগমনেচ্ছুদের বিদেশগমনের পথ খুলবে। বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে। সন্তানরা আজ্ঞাবহ হয়ে থাকবে। এমনকি তারা কোনো না কোনো পুরস্কারে ভূষিত হবে।

বৃষ [২১ এপ্রিল-২০ মে]

ভাগ্যলক্ষ্মী প্রসন্ন হওয়ায় সফলতা আপনার দ্বারে এসে টোক্কা মারবে। যে কাজে হাত দেবেন তাতেই কমবেশি সফলতা প্রাপ্ত হবেন। গৃহবাড়ি ভূমিসম্পত্তি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন পূরণ হবে। দ্রুতগতির বাহন বর্জন করুন।

মিথুন [২১ মে-২০ জুন]

দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড়ভাড় তীব্রগতির বাহন বর্জন করুন। ঘুষ উৎকোচ গ্রহণ নেশাজাতীয় দ্রব্য সেবন ক্রয়বিক্রয় অস্ত্রশস্ত্র বহন ও অপপ্রয়োগ থেকে বিরত থাকুন। অবশ্য সংকটকালে সাহায্যের হাত বাড়িয়ে ধরবে।

কর্কট [২১ জুন-২০ জুলাই]

জীবনসাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। সন্তানদের ক্যারিয়ার, অধ্যয়ন ও স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিবাহ বিনিয়োগ বন্ধুত্ব শুভ।

সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]

সিজনাল রোগব্যাধির প্রকোপ বৃদ্ধি পাবে। অর্থকড়ির মামলায় কাউকে অধিক বিশ্বাস করা ঠিক হবে না। গৃহসুখ বজায় রাখতে জীবনসাথীর মতামতকে গুরুত্ব দিন। কর্ম ও ব্যবসা-বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতছাড়া হয়ে পড়তে পারে।

কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]

কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে। নিত্যনতুন ব্যবসা-বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে। শিক্ষার্থীদের মন লেখাপড়ার প্রতি আকৃষ্ট থাকবে। পিতামাতার কাছ থেকে ভরপুর সাহায্য-সহযোগিতাপ্রাপ্ত হবেন।

তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]

দাম্পত্য সুখশান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবনসাথীর মতামতকে গুরুত্ব দিন। বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে। সহকর্মী ও অংশীদারদের পূর্ণ সহযোগিতাপ্রাপ্ত হবেন। রাগ জেদ অহংকার বর্জন করুন।

বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]

বেকার যুবক-যুবতীদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ করবে। ভাইবোনদের সঙ্গে দীর্ঘদিনের কলহবিবাদের মীমাংসা হবে। সন্তানরা আজ্ঞাবহ হয়ে থাকবে। হারানো ধনসম্পদ সম্পত্তি ব্যবসা ফিরে পাওয়ার পথ প্রশস্ত হবে।

ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]

চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করতে থাকায় শূন্য পকেট পূর্ণ হয়ে উঠবে। হাতে থাকা প্রায় কাজই সহজে সম্পন্ন হবে। দূর থেকে আসা কোনো সংবাদে গোটা পরিবারে খুশির জোয়ার বইবে। শত্রু ও বিরোধীপক্ষ পিছু হটতে বাধ্য হবে।

মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]

মনোবল জনবল অর্থবলের গ্রাফ চাঙ্গা হয়ে উঠবে। গৃহবাড়ি ভূমিসম্পত্তি ও যানবাহন লাভের স্বপ্ন পূরণের দিকে ধাবিত হবে। প্রেমিকযুগলের প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে। শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে।

কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]

শুভ অপেক্ষা অশুভ ফলের পাল্লা অধিক ভারী হয়ে থাকবে। টাকা-পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে। বাড়ির ইলেকট্রনিক্স সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল ও যানবাহন মেরামতে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে।

মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]

ডাকযোগে চেক মানিঅর্ডার বিকাশ এমনকি নগদ অর্থ আসতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে জন্মগ্রহণ শিশুটিকে নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হবে। বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে। গৃহ সুখশান্তি বজায় থাকবে।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa