ভারতে ওয়াশিং মেশিন রফতানি শুরু করলো ওয়ালটন।

এর আগে প্রতিবেশী দেশে রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, টেলিভিশনসহ বিভিন্ন পণ্য রফতানি করেছে ওয়ালটন।

বুধবার রাজধানীর ওয়ালটন করপোরেট কার্যালয়ে ‘এক্সপোর্টিং মেশিন টু ইন্ডিয়া’ শীর্ষক অনুষ্ঠান হয়। এতে উপস্থিত ছিলেন ওয়ালটনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, নির্বাহী পরিচালক হুমায়ুন কবীর ও এস এম জাহিদ হাসানসহ উর্ধ্বতন কর্মকর্তারা।