চাকরি নিয়মিত ও রাজস্ব খাতে স্থানান্তর এবং চাকরি নিয়মিত করার আগ পর্যন্ত সরকারি স্কেল অনুযায়ী বেতনভাতা প্রদানের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন সরকারি কলেজের বেসরকারি কর্মচারীরা।

আজ রবিবার (৮ নভেম্বর) সরকারি কলেজের বেসরকারি ইউনিয়ন ব্যানারে একর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে বক্তব্য দেন সরকারি কলেজের বেসরকারি ইউনিয়নের সভাপতি দুলাল সরদার, সাধারণ সম্পাদক মজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের, কেন্দ্রীয় কর্মসূচি পরিচালনা কমিটির আহ্বায়ক আমিনুল ইসলাম আমিন প্রমুখ। তাঁরা অবিলম্বে তাদের দাবিগুলো মেনে নিতে সংশ্লিষ্ট বিভাগের দৃষ্টি আকর্ষণ করেন।