জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত জয়পুরহাট জেলার একদল শিক্ষার্থী ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে জানতে ও শিখতে সেই সময়ের ঘটে যাওয়া নানান ঘটনার স্থানগুলো সরেজমিন পরিদর্শন করেন।

১৯৭১ সালে পাকহানাদার বাহিনী ও রাজাকার,আলবদর দ্বারা তৎকালিন পূর্ব পাকিস্থানেরা নিরীহ মানুষকে নির্বিচারে পাখির মতগুলি করে হত্যার পর যেখানে মাটিচাপা দিয়ে রেখে ছিল সেইসব স্থানগুলো এখন বধ্যভুমি হিসাবে পরিচিত। শনিবার দিনব্যাপী অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামানের নেতৃত্বে স্থানীয় মুক্তিযোদ্ধাদের উপস্থিতে শিক্ষার্থীরা বধ্যভুমিগুলো পরিদর্শন করেন।

এসময় প্রত্যক্ষদর্শীদের নিকট থেকে সেই সময়ের নারকীয় ঘটনাগুলো শোনেন এবং বিভিন্ন বিষয়ে জানার এবং শিখার আগ্রহ প্রকাশ করেন শিক্ষার্থীরা। পাঁচবিবি উপজেলায় ২৩টি বধ্যভুমি থাকলেও জেলায় মোট ৫৬টি।

নন্দইল মিশন পাড়ায় নির্মিত মুক্তিযুদ্ধের আদিবাসী ভার্স্কয্য পরিদর্শনে গেলে ওই এলাকার ৭০ বছর বয়সের বৃদ্ধা সুখি সরেন ও কোকতাড়ার বকুলতলার বধ্যভুমি সর্ম্পকে দরগাপাড়ার নজরুল ইসলাম সেই দিনের নরহত্যার ঘটনাগুলো তাদের সামনে বর্ননা করেন। গত মাসে জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলাম উপজেলার বধ্যভুমি গুলো পরিদর্শন শেষে উপস্থিত মুক্তিযোদ্ধাদের বলেন, মুক্তিযুদ্ধের সময় ঘটে যাওয়া ঘটনাগুলো নতুন প্রজন্মর জন্য একটা ডকমেন্টঁরী তৈরী করা হবে। তারই ধারাবাহিকতায় অতিরিক্ত জেলা প্রশাসকের সমন্বে শিক্ষার্থীরা প্রত্যক্ষদর্শীদের বক্তব্য গুলো ভিডিও ধারন করেন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ বরমান হোসেন,সহকারি কমিশনার (ভুমি) এম এম আশিক রেজা ও সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আমিনুল ইসলাম বাবুলসহ অনেকে উপস্থিত ছিলেন।