শনিবার (৩১ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলার এয়ারপোর্ট থানাধীন পর্যটন মোটেল এলাকা থেকে একটি চাকু, একটি মোবাইল ও নগত ৭০০ টাকাসহ পেশাদার ছিনতাইকারী মোঃ জয়নাল আবেদীন (৩২), পিতা- মৃত ইব্রাহিম আলী, সাং- হরিতলা, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জ, বর্তমানে- সোনালী- ১০৫, মজুমদারপাড়া, শিবগঞ্জ, থানা- শাহপরান, এসএমপি সিলেট’কে গ্রেফতার করে র‌্যাব-৯। ঘটনায় র‌্যাব বাদী হয়ে মামলা দায়ের করে আলামতসহ গ্রেফতারকৃত আসামিকে এয়ারপোর্ট থানায় হস্তান্তর করেছে।

এদিকে, রবিবার (১ নভেম্বর) মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন শ্রীমঙ্গল ভূমি অফিসের মেইন গেইটের সামনে পাঁকা রাস্তার উপর হতে তক্ষক নামক একটি বিরল প্রজাতির বন্য প্রাণীসহ মো. সোহেল জয়(৪১), পিতা- মো. জাহাঙ্গীর হোসেনকালু, সাং- বাড়ইখালী, থানা- মোড়লগঞ্জ, জেলা- বাগেরহাট, বর্তমান সাং- মুসলিমবাগ, থানা- শ্রীমঙ্গল, জেলা- মৌলভীবাজার’কে গ্রেফতার করে র‌্যাব। ঘটনায় র‌্যাব বাদী হয়ে বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে মামলা দায়ের করে আলামতসহ গ্রেফতারকৃত আসামিকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করেছে।

অপরদিকে, শনিবার (৩১ অক্টোবর) মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানা হতে ৪২,০০০ শলাকা ভারতীয় পাতার বিড়িসহ পেশাদার চোরাকারবারী ১। মো. আব্দুল আলী(৫৫), পিতা- মৃত মো. আব্দুল নূর ও ২। আহমদ আলী(২২), পিতা- মো. আব্দুল আলী, উভয়ের সাং- ধীতেশ্বর, থানা- কমলগঞ্জ, জেলা- মৌলভীবাজার’দ্বয়কে গ্রেফতার করে র‌্যাব-৯। ঘটনায় র‌্যাব বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আলামতসহ গ্রেফতারকৃত আসামিদ্বয়কে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানায় হস্তান্তর করেছে।

অন্যদিকে, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা এলাকা হতে নারী ও শিশু নির্যাতন মামলার এজাহারভূক্ত পলাতক আসামি মো. আব্দুল রহিম (৩৬), পিতা- মৃত আঃ গফুর, সাং- বড়জুষ, থানা- চুনারুঘাট, জেলা-হবিগঞ্জ’কে গ্রেফতার করে র‌্যাব-৯। গ্রেফতারকৃত আসামিকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করেছে।

বিষয়গুলো দৈনিক বাংলাদেশ মিডিয়া’কে নিশ্চিত করেছেন সিলেট র‌্যাবের মিডিয়া অফিসার এএসপি ওবাইন।