শনিবার (৩১ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানাধীন গৌরিনগর সাকিনস্থ এলাকা থেকে ১৪২ বোতল ফেন্সিডিল জব্দসহ পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ জয়নুদ্দিন (৪৫)’কে আটক করেন র‌্যাব-৯।

আসমী সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানাধীন গৌরিনগর এলাকার মৃত আজিজুর রহমান’র ছেলে। জব্দকৃত ফেন্সিডিলসহ ধৃত আসামীর বিরুদ্ধে র‌্যাব মাদক আইনে মামলা দায়ের করে এবং তাহাকে সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করেছে।

বিষয়টি দৈনিক বাংলাদেশ মিডিয়া’কে নিশ্চিত করেছেন সিলেট র‌্যাবের মিডিয়া অফিসার এএসপি ওবাইন।