সিলেটের চালিবন্দর এলাকায় যৌতুকের টাকা না পেয়ে এক স্বামী তার স্ত্রীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার গৃহবধূ বাদী হয়ে সিলেট কোতোয়ালী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। সিলেট কোতোয়ালী মডেল থানার মামলা নং- সিআর-৮৮৩/২০২০ ইং।
মামলার এজাহার থেকে জানা যায়, গত ০৯/০১/২০২০ইং তারিখের সকাল আনুমানিক ৮ ঘটিকায় সিলেটের চালিবন্দরস্থ এলাকায় শশুর-শাশুরীর পরোচনায় স্বামী জাকির হোসেন তাঁর স্ত্রীর কাছে যৌতুকের ৫ লক্ষ টাকা দাবি করিলে স্ত্রী তাছলিমা আক্তার(৩০) তা দিতে অনিহা করিলে তার স্বামী তাকে অশ্লীলভাষায় গালিগালাজ ও মারধর করে তালাক দেওয়ার হুমকি দেন। এ সময় তাকে সহযোগিতা করেন তার স্বামীর বাবা-মা। পরে শশুর-শাশুরী বলেন, যৌতুকের টাকা না দিলে তাকে তালাক দিয়ে ছেলেকে অন্যত্র জায়াগায় বিয়ে করাবেন। ভুক্তভোগী ঘটনাটি তার পিতার বাড়িতে জানালে তার বড় বোন জামাইসহ আরো কয়েকজন লোকজন নিয়ে স্বামী জাকিরের বড়িতে গেলে ভুক্তভোগীর শশুর-শাশুরী তাদের উদ্দেশ্যে একই কথা বলেন।
অতপর মেয়ের সুখের কথা চিন্তা করে তার বাবার কষ্টের উপার্জিত টাকা হইতে নগদ ২ লক্ষ টাকা স্বামী জাকিরের হাতে তুলে দেন। বর্তমানে স্বামী জাকির হোসেন কাতারে অবস্থান করিতেছেন। প্রবাসে থেকেও গত ১৭/০৮/২০২০ইং তারিখে স্ত্রীকে পুনরায় ফোনে সিএনজি কিনার কথা বলে আরো ৪ লক্ষ টাকা যৌতুকের জন্য চাপ দিতে থাকে। যৌতুকের টাকা দিতে অনিহা করিলে, ভুক্তভোগীর শশুর-শাশুরী তার ছেলের নিকট ফোন করলে ছেলে নির্দেশে স্ত্রীর উপর কাঠের টুকরো দিয়ে মারধর করলে এতে তার শরীরের বিভিন্ন স্থানে জখম করে ও তাকে তালাক দেওয়ার হুমকি দেয়। মারধরের পর স্ত্রীর পরিবারের কিছু লোকজন নিয়ে সালিশ বসিলে প্রবাসে থেকে ফোনে তার স্বামী জানিয়ে দেয় ৪ লক্ষ টাকা না দিলে তার স্ত্রীকে নিয়ে সে সংসার করবেন না।
পরে ভুক্তভোগীর শরীরের জখম বেশি হলে তাকে ওসমানী মেডিকেল হাসপালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি করেন। পরে ভুক্তভোগীকে তার শশুর বাড়ি থেকে বাবার বাড়ি নিয়ে আসার সময় জোরপূর্বক তার শরীরের সকল স্বর্ণের গহণা খুলে রেখে দেন শশুর-শাশুরী। তারপর যৌতুকের টাকা না দেওয়ায় শাশুরী ভুক্তভোগীকে কিছু না জানিয়ে তার স্বামী জাকির হোসেনকে মোবাইলের মাধ্যমে পুনরায় বিবাহ করায়।
নির্যাতিত ভুক্তভোগী গৃহবধূ বলেন, ‘ বি-বাড়িয়া জেলার বাঞ্চারারামপুর থানাধীন রূপসদী গ্রামের বাজরস্থ মুতি মিয়ার ছেলে মোঃ জাকির হোসেন’র সঙ্গে ০২/০৭/২০০৭ইং তারিখে বিবাহ হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে তার ওপর নিয়মিত নির্যাতন করা হয়। কিন্তু ২ সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি এতোদিন চুপ ছিলেন।’
নির্যাতনের শিকার গৃহবধূর বাবা বলেন, ‘বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে আমার মেয়ের ওপর নির্যাতন চালানো হয়। কিন্তু এবার সীমা অতিক্রম করেছে। আমার মেয়ের ২টি সন্তান নিয়ে আমার বাড়িতে পরে আছেন। আমার মেয়েকে না জানিয়ে জাকির হোসেন আরেকটা বিয়ে করেছেন। আমি চাই না আমার মেয়ের মতো আর কারো জীবন ধ্বংস হোক।

