আলিবাবা গ্রুপের অঙ্গ সংগঠন ও দেশের বৃহত্তর অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ তৃতীয়বারের মতো ইলেভেন ইলেভেন ক্যাম্পেইন আয়োজন করেছে।

ইলেভেন ইলেভেন উপলক্ষ্যে দারাজে থাকছে জনপ্রিয় ব্র্যান্ডের স্মার্টফোন লঞ্চ, পেমেন্ট পার্টনারদের মাধ্যমে ডিসকাউন্ট এবং ক্যাশ ব্যাক অফার। আলিবাবা গ্রুপ এটি ২০০৯ সালে প্রথমবার শুরু করলেও বাংলাদেশে ২০১৮ সালে প্রথম এ ধরনের ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

এবারের একদিনের এ আয়োজনে কো-স্পন্সর হিসাবে থাকছে দেশের নামীদামী প্রতিষ্ঠান। মিডিয়া পার্টনার হিসাবে থাকছে সময় টিভি, কালেরকণ্ঠ, রেডিও টুডে ও বিডি টুয়েন্টিফোর লাইভ।