মৌলভীবাজারে বড়লেখা উপজেলার বোবারথল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিজিবি অবৈধ ভারতীয় গরু ও মহিষ উদ্ধার করেছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বোবারথল বিওপির টহল কমান্ডার নায়েক সুবেদার মো. মনিরুজ্জামানের নেতৃত্বে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের সীমান্তবর্তী গান্ধাই নামক এলাকা থেকে ২টি গরু ও ৫টি মহিষ উদ্ধার করে। বিকেলে বিজিবির আটক কৃত অবৈধ গবাদি পশু গুলো জুড়ী কাস্টমসে জমা দিয়েছে।
সীমান্ত এলাকাবাসী ও বিজিবি ৫২ ব্যাটালিয়ন সুত্রে জানা গেছে, বড়লেখার বোবারথল সীমান্তকে চোরাকারবারীরা দীর্ঘদিন ধরে ভারতীয় গবাদিপশু পাচারের ট্রানজিট রোড হিসেবে ব্যবহার করছে। মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বোবারথল বিওপির বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে সীমান্তবর্তী গান্ধাই নামক এলাকা থেকে ২টি ভারতীয় অবৈধ গরু ও ৫টি মহিষ আটক করেছে। যার বাজার মূল্য প্রায় ৬ লাখ টাকা। এসময় পাচারকারীরা পালিয়ে যায়।
বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক (বিয়ানীবাজার) লে.কর্ণেল গাজী শহীদুল্লাহ জানান, মঙ্গলবার বিকেলে আটককৃত ভারতীয় অবৈধ গরু ও মহিষগুলো জুড়ী কাস্টমস অফিসে জমা দিয়েছেন।
