মঙ্গলবার (২৭ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি সিলেট এর এয়ারপোর্ট থানাধীন হাউজিং এ্যাস্টেট সংলগ্ন স্বপ্ন শপিং মলের পূর্ব পার্শ্বে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে অবৈধ পথে বাংলাদেশে আনা ৩,১৩,০০০ ( তিন লক্ষ তের হাজার) পিস ভারতীয় পাতার বিড়ি জব্দসহ সিলেট জেলার জৈন্তাপুর থানাধীন বাগেরখাল এলাকার মোঃ হাফিজ উল্লাহ’র ছেলে চোরাকারবারি মোঃ দেলোয়ার হোসেন (১৫)’কে আটক করেন র‌্যাব-৯। গ্রেফতারকৃত আসামীকে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

এদিকে, এসএমপি সিলেট এর শাহপরাণ(রঃ) থানাধীন পশ্চিম ইসলামপুর মেজরটিলা গ্রামস্থ নিরালা ভিউ সুপার মার্কেট এর মামুন ভ্যারাইটিজ ষ্টোর এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১৩১৫ ক্যান বিদেশী রেডবুল এনার্জি ড্রিংকস জব্দসহ সুনাগঞ্জ জেলার সুনামগঞ্জ সদর থানাধীন কৃষ্ণনগর এলাকার মৃত আব্দুল কুদ্দুস’র ছেলে চোরাচালানকারী ওমর গণি (৩২) আটক করা হয়। গ্রেফতারকৃত আসামীকে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

এছাড়া, গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি সিলেট এর শাহপরাণ (রঃ) থানাধীন ২৪ নং ওয়ার্ডস্থ তের রতন গ্রামস্থ নূর ইসলাম এর চায়ের দোকানের ভিতর অভিযান পরিচালনা করে যথাক্রমে ১। কাঞ্চন মিয়া (৩২), পিতাঃ মোঃ শক্কাদর আলী, সাং- অষ্টগ্রাম, থানা- অষ্টগ্রাম, জেলা- কিশোরগঞ্জ (এ/পি-নূরুল হকের কলোনী পূর্ব তেররতন, থানা- শাহপরান(রঃ), এসএমপি সিলেট), ২। মোঃ শিপন মিয়া (৩৩), পিতাঃ মোঃ লুদা মিয়া, সাং- অষ্টগ্রাম, থানা- অষ্টগ্রাম, জেলা- কিশোরগঞ্জ (এ/পি- পূর্ব তের রতন থানা- শাহপরান(রঃ), এসএমপি সিলেট), ৩। মোঃ আনিছুর রহমান (২১), পিতাঃ মোঃ শাহজাহান মিয়া, সাং- কাউজি , থানা- অষ্টগ্রাম, জেলা- কিশোরগঞ্জ (এ/পি- মুসাব্বির মিয়ার কলোনী, পূর্ব তের রতন থানা- শাহপরান(রঃ), এসএমপি সিলেট), ৪। মোঃ স্বপন মিয়া (২১), পিতা- মোঃ রতন মিয়া, সাং- অষ্টগ্রাম, থানা- অষ্টগ্রাম, জেলা- কিশোরগঞ্জ (এ/পি-ফারুক মিয়ার কলোনী, পূর্ব তের রতন, থানা- শাহপরান(রঃ), এসএমপি সিলেট), ৫। মোঃ নূর ইসলাম (৪০), পিতা- মৃত মাইনুদ্দিন, সাং- অষ্টগ্রাম, মসজিদ জাম, থানা- অষ্টগ্রাম, জেলা- কিশোরগঞ্জ (এ/পি- কয়েছ মিয়ার কলোনী, পূর্ব তের রতন থানা- শাহপরান(রঃ), এসএমপি সিলেট), ৬। মোঃ আলমগীর (২৪), পিতা- মোঃ সাদির মিয়া, সাং- সদয় নগর, থানা- অষ্টগ্রাম, জেলা- কিশোরগঞ্জ (এ/পি- তুরন মিয়ার কলোনী, পূর্ব তের রতন থানা- শাহপরান(রঃ), এসএমপি সিলেট), ৭। মোঃ মাহাবুর আলম (৩৯), পিতা- মোঃ আব্দুর রহমান, সাং- শাহজাহাপুর, থানা- চাপাইনবাবগঞ্জ সদর, জেলা- চাপাইনবাবগঞ্জ (এ/পি- মুসাব্বির মিয়ার কলোনী, পূর্ব তের রতন থানা- শাহপরান(রঃ), এসএমপি সিলেট), ৮। মোঃ মাসুদ রানা (২১), পিতা- মোঃ জালাল উদ্দিন, সাং- সুজন পাড়া, থানা- চাপাইনবাবগঞ্জ সদর, জেলা- চাপাইনবাবগঞ্জ (এ/পি- মাদ্রাসা সংলগ্ন মানিক মিয়ার কলোনী, পূর্ব তের রতন, থানা- শাহপরান(রঃ), এসএমপি সিলেট), ৯। মোঃ সাইফুল ইসলাম (৩৫), পিতা- মোঃ সামছুল আলী, সাং- চকদোলকপুর, থানা-চাপাইনবাবগঞ্জ সদর, জেলা- চাপাইনবাবগঞ্জ (এ/পি- পূর্ব তের রতন, থানা- শাহপরান(রঃ), এসএমপি সিলেট) ১০। মোঃ আকাশ মিয়া (১৮), পিতা- মোঃ সবুজ মিয়া, সাং- আঙ্গারুয়া, থানা- কেন্দুয়া, জেলা- নেত্রকোনা (এ/পি- পূর্ব তের রতন, থানা- শাহপরান(রঃ), ১১। মোঃ সিরাজুল ইসলাম @শাহান (২৭), পিতা-মৃত তকলাছ আলী, সাং- রনকেলীনয়া গ্রাম, থানা- গোলাপগঞ্জ, জেলা- সিলেট (এ/পি- বাসা নং ১১৯, সাং- সোনারপাড়া, শিবগঞ্জ, থানা- শাহপরাণ(রঃ), এসএমপি সিলেট‘দের গ্রেফতার করা হয় এবং তাদের থেকে জুয়া খেলার সামগ্রীসহ নগদ ১৪,৮৮৫/- টাকা জব্দ করা হয়। জব্দকৃত আলামতসহ ধৃত জুয়াড়িদের বিরুদ্ধে র‌্যাব জুয়া আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়গুলো দৈনিক বাংলাদেশ মিডিয়া’কে নিশ্চিত করেছেন সিলেট র‌্যাবের মিডিয়া অফিসার এএসপি ওবাইন।