সোমবার (২৬ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি সিলেট এর কোতয়ালী থানাধীন সোবহানীঘাট কাঁচা বাজারস্থ বাটা দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ইয়াবা ৯৬০ পিস জব্দসহ ইয়াবা ব্যাবসায়ী ১। আব্দুল মানিক(৪০), পিতাঃ- তেরামিয়া, সাং- উত্তর বাকরশাল, ২। মোঃ আতিকুর রহমান(৫২), পিতাঃ- মৃত আব্দুর রাজ্জাক, সাং- পূর্ব বাকরশাল, উভয় থানাঃ- জকিগঞ্জ, জেলাঃ-সিলেট’দ্বয়কে গ্রেফতার করে র‌্যাব-৯। উপর্যুক্ত ঘটনায় র‌্যাব বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করে আলামতসহ গ্রেফতারকৃত আসামিকে এসএমপি সিলেট এর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়।

এদিকে, এসএমপি সিলেট এর এয়ারপোর্ট জেলা পরিষদ হাউজিং এর ২ নং রোডের ৬১ শ্যামলীমা বাড়ীর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। শ্রীবাবুল মজুমদার(৫০), পিতাঃ- মন্টু মজুমদার, সাং- বাগবাড়ী, থানাঃ- কোতয়ালী, ২। মোঃ চেরাগ আলী(৪৫), পিতাঃ- মৃত আজিদ আলী, সাং- চাতলীবন, থানাঃ- এয়ারপোর্ট, উভয়ে এসএমপি সিলেট’দ্বয়কে গ্রেফতার করে ও তাদের হেফাজত থেকে ১৯৫ লিটার চোলাই মদ জব্দ করেন র‌্যাব-৯। এই ঘটনায় র‌্যাব বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করে আলামতসহ ধৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

অপরদিকে, সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানাধীন মাছিমপুর সোনাতলা গ্রামস্থ্য কামাল হোসেন এর বসতঘরে অভিযান পরিচালনা করে যথাক্রমে ১। হারুন মিয়া (২৫), পিতা- বদিরুজ্জামান, ২। দ্বিন ইসলাম (৪০), পিতা- মৃত ইসলাম উদ্দিন, ৩। রুবেল মিয়া (২৮) পিতা- মোঃ ছামির উদ্দিন, ৪। জামাল মিয়া (৩৩), পিতাঃ মৃত আলিম উদ্দিন, সর্ব সাং- মাছিমপুর সোনাতলা, থানা- বিশ্বম্ভরপুর, জেলা- সুনামগঞ্জ, ৫। সিরাজুল ইসলাম (২১), মোঃ আকবর আলী, সাং- সায়দাবাদ, থানা- তাহিরপুর, জেলা- সুনামগঞ্জ‘দেরকে গ্রেফতার করা হয় এবং তাদের থেকে জুয়া খেলার সামগ্রীসহ নগদ ৫,৭৫০/- টাকা জব্দ করা হয়। জব্দকৃত আলামতসহ ধৃত জুয়াড়িদের বিরুদ্ধে র‌্যাব জুয়া আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়গুলো দৈনিক বাংলাদেশ মিডিয়া’কে নিশ্চিত করেছেন সিলেট র‌্যাবের মিডিয়া অফিসার এএসপি ওবাইন।