প্রবীণ আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিলেট জজ কোর্টের এপিপি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট শাহজাহান চৌধুরী।

এক শোকবার্তায় তিনি বলেন, প্রবীণ আইনজীবী রফিক-উল হক ছিলেন একজন সৎ, যোগ্য, পরিশ্রমী এবং দক্ষ আইনজীবী। তার মৃত্যুতে দেশের আইনাঙ্গণে বড় ধরনের শূন্যতা সৃষ্টি হয়েছে। এই স্বজ্জন ব্যক্তির কর্মজীবন নতুন প্রজন্মের আইনজীবীদের জন্য অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে থাকবে।

শাহজাহান তার শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, ব্যারিস্টার রফিক-উল হক শনিবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর।