সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পূজামণ্ডপে মহড়া দিয়েছে মৌলভীবাজার মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর পুলিশ ফাঁড়ির পুলিশ।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে সদর উপজেলার খলিলপুর ইউপির অন্তর্ভূক্ত বিভিন্ন পূজামণ্ডপে মহড়া দেয়া হয়।

শেরপুর ফাঁড়ি পুলিশের এসআই মো. সাব্বির আহসান এর নেতৃত্বে এসআই মো. মোশাহিদ কামাল ও ইসমাইল হোসেনসহ সঙ্গীয় পুলিশের একটি দল মহড়ায় অংশ গ্রহণ করেন।

এসময় ফাঁড়ি পুলিশের এসআই মো. সাব্বির আহসান বলেন,শারদীয় দুর্গাপূজায় কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য আমরা খলিলপুর ইউনিয়নের সাধারণ মানুষকে সচেতন করছি।