শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পরিবার পরিজন নিয়ে উৎসবে মেতেউঠবে সবাই। কিন্তুু মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের পাল্লাথল চা-বাগান শ্রমিক খুন হওয়া জলি ব্যানার্জি মেয়ে সর্বহারা চন্দনা ব্যানার্জীর কি হবে।
সেই অসহায় চন্দনা শ্রীমঙ্গল সরকারি শিশু পরিবারে থাকলেও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চন্দনাকে ভুলেননি বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান।
তিনি সোমবার (১৯ অক্টোবর) দুপুরে চন্দনাকে তাঁর কার্যালয়ে ডেকে এনে পূজার উপহারস্বরূপ নতুন পোশাক তার হাত তুলেদেন।
এ সময় উপজেল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান, সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী মঈন উদ্দিন, উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন,সাংবাদিক আব্দুর রব, তপন কুমার দাস ও এজে লাভলু উপস্থিত ছিলেন।
জানা গেছে, গত ১৯ জানুয়ারি ভোরে বড়লেখার উত্তর শাহবাজপুর ইউনিয়নের পাল্লাথল চা-বাগানে পারিবারিক কলহ নিয়ে নির্মল কর্মকারের সঙ্গে তার স্ত্রী জলি ব্যানার্জির ঝগড়া হয়। এরই জের ধরে সে জলিকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এ সময় জলিকে বাঁচাতে তার মা লক্ষী ব্যানার্জি ও পাশের ঘরের বসন্ত ভৌমিক এবং বসন্তের মেয়ে শিউলী ভৌমিক এগিয়ে এলে নির্মল তাদেরও কুপিয়ে হত্যা করে।
ঘটনার সময় ঘাতক সৎবাবার দায়ের কোপ থেকে কোনোমতে বেঁচে যায় চন্দনা ব্যানার্জী। সে দৌড়ে পালিয়ে গিয়ে চিৎকার দিলে আশপাশের শ্রমিকরা বাড়ি ঘেরাও করেন। নির্মল একে একে সবাইকে শেষ করে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে অসহায় চন্দনার ঠাঁই হয় শ্রীমঙ্গল সরকারি শিশু পরিবারে।
