মৌলভীবাজার মডেল থানার আয়োজনে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে পুলিশ-জনতা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০ ঘটিকার সময় বন্ধ হোক নারী নির্যাতন, নিশ্চিত হোক দেশের উন্নয়ন এই শ্লোগানকে সামনে রেখে মৌলভীবাজার মডেল থানার আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয় পুলিশ-জনতা সমাবেশ।
আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন, মৌলভীবাজার পৌরসভার প্যানেল মেয়র ও ৫ নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল আহমেদ, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মনবীর রায় মঞ্জু, ৪,৫,৬ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর শ্যামলী পুরকায়স্থ, মৌলভীবাজার মডেল থানার এস আই তাপস প্রমুখ।
সমাবেশ শেষে একটি র্যালী শহরের বাজার স্কুলের সম্মুখ হতে বাজার পয়েন্টে গিয়ে সমাপ্ত হয়।
