সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এর দায়িত্ব গ্রহণ করেছেন পুলিশ কর্মকর্তা বি, এম, আশরাফ উল্যাহ তাহের। তিনি বর্তমানে এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের (গোয়েন্দা বিভাগ) এর দায়িত্বের পাশাপাশি মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস হিসেবে অতিরিক্ত এই দায়িত্ব পালন করবেন। গতকাল বুধবার রাতে সিলেট মেট্রোপলিটন পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন দায়িত্ব পাওয়া পুলিশের এ কর্মকর্তা বিসিএস ২৭তম ব্যাচের। তার গ্রামের বাড়ি নোয়াখালি জেলার বেগমগঞ্জ থানায়। তিনি ২০০৮ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমপি.এস (ডিগ্রী) অর্জন করেন। বি, এম, আশরাফ উল্যাহ তাহের সিলেট মেট্রোপলিটন পুলিশে যোগদানের পূর্বে সহকারি পুলিশ সুপার হিসেবে ৬ষ্ঠ এপিবিএন, হাইওয়ে পুলিশ রেঞ্জ ঢাকা, সিনিয়র সহকারি পুলিশ সুপার হিসেবে শিল্পাঞ্চল পুলিশ, সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার ধর্মপাশা সার্কেল এবং বরগুনায় পাথরঘাটা সার্কেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।