মঙ্গলবার (১৩ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে এসএমপির জালালাবাদ থানার সিলেট কেন্দ্রীয় কারাগার এলাকার সামনে অভিযান পরিচালনা করে ৪৭০ (চারশত সত্তর) পিস নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেটসহ সিলেট জেলার জালালাবাদ থানাধীন নলকট এলাকার মৃত ইদ্রিস আলী’র ছেলে ইমাম উদ্দিন’কে আটক করেন র‌্যাব-৯। পরে ধৃত ইয়াবা কারবারির বিরুদ্ধে র‌্যাব মাদক আইনে মামলা দায়ের করে এসএমপির জালালাবাদ থানায় আলামতসহ আসামিকে হস্তান্তর করা হয়।

এদিকে, এসএমপির কোতোয়ালি থানার মেন্দিবাগ এলাকায় অভিযান পরিচালনা করে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দসহ ২ মাদক কারবারিকে আটক করেন র‌্যাব-৯। আসমীরা হলেন- সিলেট জেলার দক্ষিণ সুরমা থানাধীন কদমতলী এলাকার মৃত ফারুক মিয়া’র ছেলে রহিম আহমেদ এবং সিলেট জেলার গোয়াইনঘাট থানাধীন শাহপুর এলাকার ক্ষিতিশ লাল দাস’র ছেলে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য গ্রেফতারকৃতদের এসএমপির কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

অপরদিকে, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার মৌলভীবাজার-শ্রীমঙ্গল রোডের পাশ থেকে ১৫১ লিটার দেশীয় তৈরী চোলাই মদ জব্দসহ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন ডাকছড়া এলাকার মৃত রাধা কান্ত কালেন্দী’র ছেলে বাসু দেব কালেন্দী (৫৫)’কে আটক করেন র‌্যাব-৯। পরবর্তীতে তাকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়।

অন্যদিকে, গত ১৭ জুলাই ১ ঢাকায় কর্মরত এএসআই মনজুর আহমদের সিলেট মেট্রোর নবাব রোড এলাকার ৮নং সিদ্দিক ভিলার ভাড়া বাসায় দুর্র্ধষ চুরির ঘটনা ঘটে। চোরেরা বাসার পিছনের গ্রিল কেটে বাসায় ডুকে রান্না করা খাবারে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে সকল সদস্য অজ্ঞান করে বাসার রাখা টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল নিয়ে যায় । এই ঘটনায় পরদিন ১৮ জুলাই এসএমপির কোতোয়ালি থানায় মামলা রুজু হয় এবং পুলিশের পাশাপাশি র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং নিশ্চিত হয় যে আনোয়ার হোসেন @সুমন (৩৬) এর নেতৃত্বে সংঘবদ্ধ একদল চোর এই ঘটনার সাথে জড়িত। গতকাল (১৩ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি সিলেট এর কোতোয়ালি থানার শেখঘাট কলাপাড়া থেকে মোঃ আনোয়ার হোসেন @সুমন (৩৬)’কে আটক করেন র‌্যাব-৯। আসামী সিলেট জেলার জালালাবাদ থানাধীন আখালিয়া নতুন বাজার এলাকার মৃত সুরুজ মিয়া’র ছেলে। ধৃত চোরকে এসএমপির কোতোয়ালি থানায় হস্তান্তর করে র‌্যাব।

এছাড়া, সুনামগঞ্জ জেলার ছাতক থানার টেংগারগাঁও এলাকা থেকে ভারতীয় ২৭১০০ পিস ক্রিম যার আনুমানিক মূল্য ৫৪,২০,০০০/-টাকা) , পণ্যে পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দসহ গিলাচলা এলাকার মৃত আব্দুল্লাহ’র ছেলে মোঃ আব্দুল জলিল(২৬) এবং শ্রীপুর এলাকার আব্দুল নুর’র ছেলে মোঃ ছানোয়ার হোসেন(১৯)’কে আটক করেন র‌্যাব-৯। উভয়ের জেলা- সুনামগঞ্জ, থানা- দোয়ারাবাজার। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য র‌্যাব বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে গ্রেফতারকৃত আসামি ও আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।

এছাড়াও, সিলেট জেলার ওসমানীনগর থানার গোয়ালাবাজার এলাকায় অভিযান করে ১। রাজ ভোজন রেষ্টুরেন্ট গোয়ালাবাজারকে ৫০,০০০/- টাকা (পঞ্চাশ হাজার), ২। আল হাসান ডিপার্টমেন্টাল ষ্টোরকে ১৫,০০০/- টাকা (পনেরো হাজার), ৩। রাহী ডিপার্টমেন্টাল ষ্টোরকে ১৫,০০০/- টাকা (পনেরো হাজার) টাকাসহ সর্বমোট ৮০,০০০ (আশি হাজার) টাকা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা প্রদান করে।

বিষয়গুলো দৈনিক বাংলাদেশ মিডিয়া’কে নিশ্চিত করেছেন সিলেট র‌্যাবের মিডিয়া অফিসার এএসপি ওবাইন।