কোয়ারেন্টিনে থেকে ক্রিকেটাররা অনুশীলন করতে পারবেন। আর সফরে যেতে পারবেন অন্তত ৪২ জন। এমনই দুটি প্রস্তাব শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে দেবে বিসিবি। জানিয়েছেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান। এদিকে, লঙ্কা সফরে তিনটি শর্ত জুড়ে দিয়েছে এসএলসি। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এমনই নির্দেশনা এসেছে।

লঙ্কার এক চিঠি আর তিন শর্ত চরম অনিশ্চয়তার মধ্যে ফেলছে আসন্ন বাংলাদেশ-শ্রীলঙ্কার তিন ম্যাচের টেস্ট সিরিজ। কঠিন তিন শর্ত মেনে তবে শ্রীলঙ্কার মাটিতে পা রাখতে পারবে বাংলাদেশ ক্রিকেট দল। শর্তগুলো হলো।

প্রথমত বাংলাদেশ দলকে অবশ্যই দুই সপ্তাহর কোয়ারেন্টিনে থাকতে হবে। দ্বিতীয়ত ৬৫ জন নয় ক্রিকেটার ও কোচিং স্টাফ সহ সর্বোচ্চ ৩০ জন লঙ্কা সফরে যেতে পারবেন। তৃতীয়ত করোনা টেস্টে অংশ নিতে হবে। যদিও এর আগে এক চিঠিতে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড জানিয়েছিল এক সপ্তাহ’র কোয়ারেন্টিনে থাকতে হবে টাইগারদের। কেন সিদ্ধান্তের ইউটার্ন। ব্যাখ্যা দিলেন বোর্ড কর্তা।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের চিফ অপারেটিং অফিসার অ্যাশলি ডি সিলভা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে স্বাস্থ্যবিষয় নীতিমালা পেয়েছি। সেটাই আমরা বিসিবি’র কাছে পাঠিয়েছি। আমরা এখন বিসিবি’র উত্তরের অপেক্ষায় আছি। তারা জানালেই আমরা সিরিজের যাবতীয় প্রস্তুতি শুরু করব।

এক রকম বিনা মেঘে বজ্রপাত বিসিবি ওপর। শ্রীলঙ্কা সফরের আগেই ধাক্কা খেল বোর্ড। তবে, শর্তগুলো কঠিন হলেও, সমাধানের পথ খুঁজছে বিসিবি। নিজেদের মধ্যে সভায় করেছেন আকরাম, সুজন নান্নুরা। এক নম্বর শর্ত দুই সপ্তার কোয়ারেন্টিন মানবে বোর্ড, তবে, অনুশীলনের সুবিধা দিতে হবে। ৩০ জন নয়, মোট ৪৩ জনের সফরের অনুমতি দিতে হবে শ্রীলঙ্কার সরকারকে। এই দুটি প্রস্তাব মানলে সিরিজ মাঠে গড়াবে। নয়তো সিরিজ চলে যেতে পারে করোনার পেটে।

বিসিবি’র ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান আকরাম খান বলেন, তারা একেক সময় একেক কথা বলেছেন। আমরা আমাদের পয়েন্টগুলো পাঠাব, দেখি ভবিষ্যতে কী হয়।

যুক্তরাজ্যে করোনার নীতিমালা অনেক কড়াকড়ি। কিন্তু, তারপরেও পাকিস্তান ও অষ্ট্রেলিয়া ক্রিকেট দলকে কোয়ারেন্টিনে থাকতে হয়নি। টাইগারদের ক্ষেত্রে যদি লঙ্কাদের বেঁধে সব শর্ত মানতে হয় তাহলে অনেক বেকায়দায় পড়তে হবে পুরো দলকে। এই যেমন অনুশীলন ছাড়া বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফরে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হলে সিরিজের আগে হবে না টাইগারদের আদর্শ প্রস্তুতি।

এক বছরের নিষেধাজ্ঞার পর সাকিব’ও ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকেন তবে, আন্তর্জাতিক ম্যাচে নামবার সাকিবেরও থাকবে যথেষ্ট প্রস্তুতি ঘাটতি। এমন অবস্থায় বাংলাদেশ-শ্রীলঙ্কা ক্রিকেট সিরিজ মাঠে গড়ানোর আগে মানসিক দিত থেকে এগিয়ে থাকলো স্বাগতিক দলের ক্রিকেটাররা।