ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

টস জিতে ফিল্ডিংয়ে সিদ্ধান্ত বাংলাদেশ

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২০   ২৯৮ বার পঠিত
টস জিতে ফিল্ডিংয়ে সিদ্ধান্ত বাংলাদেশ

 

যুব বিশ্বকাপের সবশেষ পাঁচ ফাইনালের মধ্যে চারবারই জিতেছে পরে ব্যাট করা দল- এ পরিসংখ্যানটি হয়তো বেশ ভালোভাবেই মাথায় রেখেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।

তাই তো ভারতের বিপক্ষে ফাইনাল ম্যাচে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার যুবাদের অধিনায়ক আকবর আলি। ভারতীয়দের দেয়া লক্ষ্য তাড়া করে শিরোপা জিততে পরে ব্যাট করতে নামবে বাংলাদেশ।

নিজেদের একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ দল। বাঁহাতি স্পিনার হাসান মুরাদের পরিবর্তে এসেছেন অভিষেক দাস। অপরিবর্তিত রয়েছে ভারতের একাদশ।

মূলত সকালের দিকে উইকেটে থাকা ময়েশ্চারের সুবিধা নেয়ার জন্যই আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়া হয়ে বলে জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক আকবর আলি। অন্যদিকে টসের সিদ্ধান্ত নিয়ে খুব একটা ভাবছেন না- বলেই জানালেন ভারতের অধিনায়ক প্রিয়াম গার্গ।

এ দুই দল গতবছরই মুখোমুখি হয়েছিল যুব এশিয়া কাপের ফাইনালে। সে ম্যাচেও পরে ব্যাট করেছিল বাংলাদেশ। কিন্তু সহজ সুযোগ পেয়েও শিরোপা জিততে পারেনি আকবর আলির দল।

সেদিন ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলকে মাত্র ১০৬ রানে অলআউট করেছিলেন আকবর আলি, তৌহিদ হৃদয়রা। পরে ১০৭ রানের ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে নিজেরা অলআউট হয়ে যায় মাত্র ১০১ রানে, পুড়তে ৫ রানের পরাজয়ের যন্ত্রণায়।

সে ম্যাচের যন্ত্রণা ভোলার লক্ষ্যেই আজ বিশ্বকাপের ফাইনালে খেলতে নেমেছে বাংলাদেশ। দলের সকল খেলোয়াড়ই জানিয়েছেন, ম্যাচটিতে বাড়তি চাপ নিতে চান না কেউই। স্বাভাবিক ম্যাচ হিসেবে খেলেই ভালো কিছুর অপেক্ষায় রয়েছেন তারা।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa