ঢাকা
২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

বার্সেলোনা ছাড়ছেন মেসি!

স্পোর্টস ডেস্ক
বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২০   ৩১৬ বার পঠিত
বার্সেলোনা ছাড়ছেন মেসি!

বার্সেলোনার ক্রীড়া পরিচালক এরিক আবিদালের সঙ্গে লিওনেল মেসির দ্বন্দ্ব এখন স্প্যানিশ ফুটবলের ‘হট টপিক’। শোনা যাচ্ছে, এই দ্বন্দ্বের সুযোগ নিতে চাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা ক্লাব ম্যানচেস্টার সিটি। বার্সেলোনা থেকে মেসিকে ভাগিয়ে নিতে চাইছে ইংলিশ ক্লাবটি।

 

লিওনেল মেসির ‘কিংবদন্তি’ হয়ে উঠা শুরু যার অধীনে সেই পেপ গার্দিওলা কয়েক মৌসুম ধরে ম্যানসিটির কোচের দায়িত্বে আছেন। ফলে অন্য ক্লাবগুলোর চেয়ে ম্যানসিটির পক্ষে মেসিকে রাজি করানোটা সহজই হবে।এদিকে, আর্জেন্টিনা তারকার চুক্তির বিষয়টিও সিটিকে উদ্বুদ্ধ করছে।

সর্বশেষ চুক্তিতে উল্লেখ আছে, মেসি চাইলে যেকোনো মৌসুম শেষে ফ্রি-তে ক্লাব ছাড়তে পারবেন।সব মিলিয়ে আর্জেন্টিনা অধিনায়ককে দলে ভেড়াতে নাকি ভেতরে ভেতরে চেষ্টা শুরু করে দিয়েছে পেপ গার্দিওলার দল। অনেকে মনে করছেন, আবিদালের মন্তব্যের প্রেক্ষিতে মেসি যেভাবে অসন্তোষ প্রকাশ করলেন তাতে আর তার বার্সা ছাড়ার ঘোষণা এলে সেটা মোটেও বিস্ময়কর হবে না। এদিকে, অনেক আগে থেকেই মেসির সঙ্গে নতুন চুক্তির বিষয়ে কথা বলছে বার্সেলোনা। কিন্তু ছয়বারের বিশ্বসেরা ফুটবলার বারবারই বিষয়টি এড়িয়ে গেছেন।মেসি-আবিদালের দ্বন্দ্ব মূলত এরনাস্তো ভালভার্দেকে নিয়ে। কিছু দিন আগে সাবেক হয়ে যাওয়া বার্সেলোনা কোচের সমালোচনা করতে গিয়ে খেলোয়াড়দেরও সমালোচনা করেন আবিদাল।

 

 

 

ভালভার্দে কোচ থাকাকালীন কিছু ফুটবলার প্রত্যাশামতো পারফর্ম করেননি বলে মন্তব্য আবিদালের। ড্রেসিংরুমের পরিবেশ ভালো ছিল না বলেও মন্তব্য করেন তিনি।
এই মন্তব্যের ঘণ্টা দেড়েক পর নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ক্ষোভের বিস্ফোরণ ঘটান মেসি। ড্রেসিংরুমে ঝামেলা পাকানো এবং পারফর্ম না করা ফুটবলারদের নামের তালিকা প্রকাশ করতে বলেন মেসি। তা না করা হলে দলের সবাইকে কলঙ্কিত করা হয়েছে বলে যুক্তি দাঁড় করান আর্জেন্টাইন সুপারস্টার।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa