প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাজধানীর কড়াইল বস্তিতে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়। সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল নেতৃবৃন্দ এবং বিভিন্ন মেডিকেল ও ডেন্টাল কলেজের চিকিৎসকদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ৪ হাজারের বেশি দরিদ্র ও দুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ শিশু হাসপাতালের ম্যানেজমেন্ট বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক। এ সময় উপস্থিত ছিলেন ডা. মো. খায়রুল ইসলাম, অধ্যাপক ডা. এম এ কামাল, ডা. মাহবুব আরেফীন রেজানুর, ডা. তুষান, ডা. ইকবাল, ডা. তোহিদুল ইসলাম জন, ডা. মো. হারুন অর রশিদ রাকিব, ডা. মো. আশরাফুল আলম খান, ডা. এম এ আজহারুল ইসলাম, ডা. জাফর ইকবাল জামালি, ডা. মোহাম্মদ শফিউল্লাহ, ডা. এসএম নওরোজ, ডা. মো. জাভেদ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের চিকিৎসক ও সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক বলেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া সম্ভব। ফ্রি মেডিকেল ক্যাম্পে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ চিকিৎসক ও সংগঠকদের মানবিক উদ্যোগের প্রতি জনগণের আস্থা ও প্রত্যাশার প্রতিফলন। তিনি তারেক রহমানের জন্মদিন উপলক্ষে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আরও উন্নতির পথে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ডা. মাহবুব আরেফীন রেজানুর প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের স্বাস্থ্যব্যবস্থা আরও উন্নত, আধুনিক ও জনবান্ধব হয়ে উঠবে বলে জানান। দেশের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানো এবং প্রত্যেক নাগরিকের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন।

আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত মানুষের কাছে বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ মানবিক উদ্যোগ। ভবিষ্যতেও অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল নেতৃবৃন্দ ও আয়োজক চিকিৎসকরা।

মেডিকেল ক্যাম্পে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে রোগীদের সেবা দেন ডা. মোহাম্মদ বেলাল হোসেন নাজিম, ডা. মাহমুদুল হক চৌধুরী রানা, ডা. মাসুম বিল্লাহ, ডা. ফরিদ উদ্দিন, ডা. মাহবুবুর রহমান সজিব, ডা. কে এম শরফুদ্দীন আশিক, ডা. আজিজুল হক, ডা. নাজমুল হাসান র‍্যাবেল, ডা. সজিব রায়হান, ডা. শাহরিয়ার কবির হাসান পল্লব, ডা. আতিকুর রহমান, ডা. মোহাম্মদ মশিউর রহমান সরকার, ডা. মোহাম্মদ কামরুল ইসলাম সজীব, ডা. গোলাম সারওয়ার, ডা. আসাদ উল্লাহ, ডা. মাহবুবুর রহমান, ডা. এস এম ইকরাম, ডা. কামরুল হাসান রিয়াদ, ডা. সাজ্জাদ হোসেন, ডা. রিয়াজ মাহমুদ তমাল, ডা. মঞ্জুরুল আলম, ডা. নয়ন ও ডা. মাহমুদুল হক রাজু প্রমুখ।