পাকিস্তানে প্রতি লিটার পেট্রোলের দাম এক রুপি কমিয়েছে দেশটির সরকার। অন্যদিকে, ডিজেলের (এইচএসডি) দাম বাড়ানো হয়েছে দুই রুপি। শুক্রবার এ-সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশটির তেল ও গ্যাস নিয়ন্ত্রক সংস্থা ওগরা (ওজিআরএ)।

নতুন দর অনুযায়ী, প্রতি লিটার পেট্রোল বিক্রি হবে ৩২২ রুপিতে। আর ডিজেলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৩৫৭ রুপি। আগামী ২৩ নভেম্বর পর্যন্ত এ দাম কার্যকর থাকবে।

জ্বালানি তেলের মূল্য নির্ধারণে স্বচ্ছতা বাড়াতে ও আন্তর্জাতিক বাজারের দামের পরিবর্তনের প্রভাব দ্রুত ভোক্তাপর্যায়ে পৌঁছে দিতে প্রতিদিনের ভিত্তিতে পেট্রোলিয়াম পণ্যের দাম প্রকাশ শুরু করেছে ওগরা