বিশ্বের দূষিত বাতাসের শহরগুলোর তালিকায় নবম স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের হালনাগাদ তথ্যে ঢাকার বায়ুমান সূচক (একিউআই) স্কোর ছিল ১৬৩। এই স্কোর অনুযায়ী, রাজধানীর বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

একই সময়ে বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে ছিল পাকিস্তানের লাহোর। শহরটির একিউআই স্কোর ২১১, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ২০৫ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। আর ২০১ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে কঙ্গোর রাজধানী কিনশাসা।

তালিকার চতুর্থ স্থানে রয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুর, যার একিউআই স্কোর ১৯৩। ভারতের মুম্বাই ১৭৬ স্কোর নিয়ে পঞ্চম এবং কলকাতা ১৬৯ স্কোর নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে। একই স্কোর নিয়ে সপ্তম স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। ১৬৮ স্কোর নিয়ে অষ্টম স্থানে সিঙ্গাপুর। ঢাকার পর দশম স্থানে রয়েছে বাহরাইনের মানামা, শহরটির একিউআই স্কোর ১৫৫।

বায়ুমান সূচক অনুযায়ী, ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ১৫১ থেকে ২০০ স্কোর হলে বাতাস সাধারণ মানুষের জন্যও অস্বাস্থ্যকর বলে গণ্য করা হয়।

ঢাকার বাতাসের এমন পরিস্থিতিতে শিশু, প্রবীণ এবং শ্বাসকষ্টে ভোগা ব্যক্তিদের বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। বাইরে চলাচলের সময় মাস্ক ব্যবহার এবং বায়ুদূষণের মাত্রা বেশি থাকলে দীর্ঘক্ষণ খোলা পরিবেশে অবস্থান এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।