বঙ্গোপসাগরে নতুন করে লঘুচাপ সৃষ্টি হতে পারে। তবে আপাতত আগামী পাঁচ দিন দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার সকালে প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়, উত্তর বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। পাশাপাশি কোথাও কোথাও তাপমাত্রায় সামান্য পরিবর্তন দেখা যেতে পারে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সোমবার ও মঙ্গলবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। বুধবার ও বৃহস্পতিবার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। আর শুক্রবার দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় একই থাকবে।
এই পাঁচ দিনজুড়েই দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
তবে পাঁচ দিন পর বঙ্গোপসাগরে নতুন একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এটি তৈরি হলে পরবর্তী সময়ে আবহাওয়ায় কী ধরনের পরিবর্তন আসে, সেদিকে নজর রাখতে হবে।



মন্তব্য করুন