ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে গাছের চারা রোপণের মাধ্যমে সবুজায়ন ও সৌন্দর্যবর্ধন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার দুপুরে মহাসড়কের আমিনবাজার এলাকায় গাছের চারা রোপণ করে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।
এ কর্মসূচির মাধ্যমে ঢাকা-আরিচা মহাসড়কের সৌন্দর্য বৃদ্ধি এবং সড়কের দুই পাশে সবুজায়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্তব্য করুন