জাতীয় দৈনিক বাংলাদেশ মিডিয়া’য় ক্রাইম রিপোর্টার হিসেবে নিয়োগ পেয়েছেন নুসরাত শারমীন সুমাইয়া। ১ অক্টোবর থেকে তিনি সিলেট জেলা নিয়ে কাজ শুরু করেছেন।
গত ১৫ সেপ্টেম্বর দৈনিক বাংলাদেশ মিডিয়ায় ক্রাইম রিপোর্টার পদে চাকরির জন্য আবেদন করেন নুসরাত শারমীন সুমাইয়া। পরবর্তীতে বাংলাদেশ মিডিয়া কর্তৃপক্ষের আয়োজিত লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন তিনি। পরীক্ষায় সন্তোষজনক ফলাফল অর্জনের পর তাকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
এরই ধারাবাহিকতায় গত ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ মিডিয়া কর্তৃপক্ষ তাকে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র প্রদান করে। নিয়োগপত্র অনুযায়ী, ১ অক্টোবর থেকে সিলেট জেলার ক্রাইম রিপোর্টার হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন।
নিয়োগের বিষয়ে বাংলাদেশ মিডিয়া কর্তৃপক্ষ জানায়, সংবাদ সংগ্রহ, যাচাই-বাছাই এবং অনুসন্ধানী প্রতিবেদনের ক্ষেত্রে পেশাগত দায়িত্বশীলতা বজায় রেখে কাজ করার প্রত্যাশা রয়েছে নুসরাত শারমীন সুমাইয়ার কাছে। বিশেষ করে সিলেট জেলার অপরাধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ঘটনাবলি নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে তিনি দায়িত্ব পালন করবেন।
নতুন দায়িত্ব প্রসঙ্গে নুসরাত শারমীন সুমাইয়া বলেন, “সাংবাদিকতার নীতিমালা ও পেশাগত দায়িত্বের প্রতি শ্রদ্ধাশীল থেকে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পাঠকের সামনে তুলে ধরাই আমার প্রধান লক্ষ্য। সিলেট জেলার গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নিরপেক্ষভাবে তুলে ধরতে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব।”
বাংলাদেশ মিডিয়া কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, নতুন দায়িত্বে নুসরাত শারমীন সুমাইয়া পেশাদারিত্ব, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন এবং সিলেটের সংবাদ সংগ্রহ ও প্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

মন্তব্য করুন