ঢাকা
২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

২৬ বছরের স্মৃতি বুকে জড়িয়ে বিদায় নিলেন শিক্ষক সজল কান্তি নাথ: ভালোবাসায় ভাসাল শিক্ষার্থীরা

জাহাঙ্গীর আলম , বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬   ২২ বার পঠিত
২৬ বছরের স্মৃতি বুকে জড়িয়ে বিদায় নিলেন শিক্ষক সজল কান্তি নাথ: ভালোবাসায় ভাসাল শিক্ষার্থীরা

​টানা ২৬ বছর ধরে যে হাতের ছোঁয়ায় চক-ডাস্টার খড়খড় শব্দে প্রাণ পেত ক্লাসরুমের ব্ল্যাকবোর্ডে, আজ সেই হাতদুটি শুধুই বিদায়ের ইশারায় থমকে দাঁড়াল। সামনে বসা শত শত মুখের দিকে তাকিয়ে চোখের কোণে জমে থাকা জলটা আর চেপে রাখতে পারলেন না প্রিয় শিক্ষক সজল কান্তি নাথ। প্রিয় প্রাঙ্গণ, স্নেহের ছাত্র-ছাত্রী আর দীর্ঘদিনের সহকর্মীদের রেখে অবশেষে তিনি পা বাড়ালেন অবসর জীবনের পথে।

​মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী জোরারগঞ্জ জেবি উচ্চ বিদ্যালয়ে সম্প্রতি ঘটে গেল এমনই এক আবেগঘন দৃশ্য। দীর্ঘ আড়াই দশকেরও বেশি সময় নিষ্ঠা ও ভালোবাসায় জ্ঞান আলো ছড়িয়ে অবসরে নেওয়া এই ‘মানুষ গড়ার কারিগরকে’ স্মরণকালের অন্যতম সেরা রাজসিক বিদায় সংবর্ধনা দিয়েছে বিদ্যালয় পরিবার ও শিক্ষার্থীরা।

​বিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, ২০০০ সালে এই জেবি উচ্চ বিদ্যালয়েই সহকারী শিক্ষক হিসেবে শিক্ষকতা জীবন শুরু করেন সজল কান্তি নাথ। এরপর থেকে টানা ২৬ বছর ধরে সততা ও দক্ষতার সঙ্গে শিক্ষার্থীদের মাঝে বিলিয়ে গেছেন শিক্ষার আলো। বিদায়ের দিন সকালে তিনি চিরচেনা ভঙ্গিতে বিদ্যালয়ে হাজিরা দেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে শেষবারের মতো একটি সেশনে পাঠদান করেন। ক্লাস শেষে অনুষ্ঠিত হয় তার জমকালো ও অশ্রুসজল বিদায়ী সংবর্ধনা।

​বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষার কান্তি বড়ুয়ার সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকারের সঞ্চালনায় বিদায় অনুষ্ঠানে সজল স্যারের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক সুব্রত বড়ুয়া, হেড মাওলানা আনোয়ার হোসেন, টুইংকেল বড়ুয়াসহ অন্যান্য শিক্ষক ও পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ। বক্তব্যে তারা বিদায়ী শিক্ষকের সততা, সহকর্মীদের প্রতি আন্তরিকতা ও শিক্ষার্থীদের গড়ে তোলার পেছনের অক্লান্ত পরিশ্রমের কথা তুলে ধরেন।

​আনুষ্ঠানিকতা শেষে তৈরি হয় এক হৃদয়বিদারক পরিবেশ। স্কাউট সদস্যদের সালাম ও শুভাকাঙ্ক্ষীদের ফুলের পাপড়ি ছিটানো ভালোবাসায় সিক্ত হয়ে বিদ্যালয় ছাড়েন তিনি। প্রিয় স্যারকে বিদায় জানাতে গিয়ে এ সময় কেঁদে ফেলে অসংখ্য শিক্ষার্থী।

​বিদায়ের সবচেয়ে আবেগঘন দৃশ্যটি ঘটে বিদ্যালয় ফটকের বাইরে। সজল কান্তি নাথকে বহনকারী গাড়িটি যখন ধীরে ধীরে রওনা দেয়, তখন তাকে বিদায় জানাতে রাজপথে নেমে আসে শত শত শিক্ষার্থী। বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু করে শিক্ষকের নিজ বাড়ি পর্যন্ত গাড়ির পেছনে পেছনে ছুটে চলে একদল আবেগাপ্লুত শিক্ষার্থী। শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে এই অকৃত্রিম ও বিরল ভালোবাসার দৃশ্য দেখে চোখের জল ধরে রাখতে পারেননি স্থানীয় এলাকাবাসীরাও।

​বিদায়বেলায় প্রিয় শিক্ষকের এই সম্মানে পুরো জোরারগঞ্জ জেবি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক অনন্য দৃষ্টান্ত তৈরি হলো।

 

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa