ঢাকা
২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

ফিফা আসিয়ান কাপে টানা দ্বিতীয় হার: সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে স্তব্ধ বাংলাদেশ

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬   ৩০ বার পঠিত
ফিফা আসিয়ান কাপে টানা দ্বিতীয় হার: সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে স্তব্ধ বাংলাদেশ

পারফরম্যান্সে উন্নতির ছাপ থাকলেও ফলাফলে হতাশ হতে হলো বাংলাদেশকে। ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে লাল-সবুজের দল। হারহিস স্টুয়ার্টের ৩৫ মিনিটের হেডই গড়ে দিয়েছে ম্যাচের ভাগ্য।

সোমবার জাকার্তায় অনুষ্ঠিত ম্যাচে আগের ম্যাচের তুলনায় অনেক বেশি গোছানো ও আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশ। মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হারের পর কোচ থমাস ডুলির চাওয়া অনুযায়ী শুরু থেকেই আগ্রাসী ও মনোযোগী ফুটবল উপহার দেন জামাল ভূঁইয়ারা।

তবে ম্যাচের ৩৫ মিনিটে পিছিয়ে পড়ে বাংলাদেশ। আবদুল্লাহ নুর আদমের ক্রস থেকে পাওয়া বলে বাংলাদেশের গোলরক্ষকের সামনে অরক্ষিত অবস্থায় উঠে হেড করেন স্টুয়ার্ট। তাঁর শক্তিশালী হেড ঠেকানোর সুযোগ পাননি বাংলাদেশের গোলরক্ষক।

ম্যাচের শুরুতে একাদশে চারটি পরিবর্তন এনেছিলেন কোচ থমাস ডুলি। সোহেল রানা ও শাকিল আহাদ টপুর পরিবর্তে একাদশে ফেরেন জামাল ভূঁইয়া ও জিদান ইউসুফ। পরিবর্তনের পর মাঠে বাংলাদেশের খেলায় বাড়তি গতি ও প্রতিদ্বন্দ্বিতার ছাপ দেখা যায়।

দ্বিতীয়ার্ধে সমতা ফেরাতে একাধিকবার আক্রমণে ওঠে বাংলাদেশ। তবে আক্রমণভাগের খেলোয়াড়েরা কাঙ্ক্ষিত ফিনিশিং করতে না পারায় গোলের দেখা মেলেনি। শেষ পর্যন্ত ১-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় লাল-সবুজের দলকে।

এই হারে আসিয়ান কাপে টানা দুই ম্যাচে হারল বাংলাদেশ। প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরেছিল জামাল ভূঁইয়ার দল।

গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ আগামী বৃহস্পতিবার। স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। টুর্নামেন্টে টিকে থাকতে সেই ম্যাচে ভালো ফলের লক্ষ্য নিয়েই মাঠে নামতে হবে লাল-সবুজের দলকে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa