ঢাকা
১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

বৃষ্টিতে বাংলাদেশ-চীন ম্যাচ পরিত্যক্ত, র‍্যাঙ্কিংয়ের জোরে সেমিফাইনালে বাংলাদেশ

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬   ৩২ বার পঠিত
বৃষ্টিতে বাংলাদেশ-চীন ম্যাচ পরিত্যক্ত, র‍্যাঙ্কিংয়ের জোরে সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে কোনো বল মাঠে না গড়িয়েই সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাপানের নাগোয়ায় কোয়ার্টার ফাইনালে চীনের বিপক্ষে ম্যাচটি টানা বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

নিয়ম অনুযায়ী, ম্যাচ আয়োজন সম্ভব না হলে দুই দলের আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং বিবেচনায় নেওয়া হয়। র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সরাসরি শেষ চারে জায়গা করে নেয় নিগার সুলতানা জ্যোতির দল।

বর্তমানে আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ নারী দলের অবস্থান ১০ নম্বরে, আর চীন রয়েছে ৩৭ নম্বরে।

নাগোয়ায় বৃষ্টির কারণে ম্যাচের আগের দিনগুলোতেও পূর্ণাঙ্গ অনুশীলন করতে পারেনি বাংলাদেশ। নির্ধারিত সময়ে ম্যাচ শুরুর চেষ্টা করা হলেও মাঠ খেলার উপযোগী না হওয়ায় শেষ পর্যন্ত ম্যাচ বাতিল করা হয়।

সেমিফাইনালে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত। শুক্রবার ভারত ও জাপানের মধ্যকার কোয়ার্টার ফাইনালের বিজয়ী দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

কয়েক দিন আগে এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ। এবার এশিয়ান গেমসের মঞ্চে সেই হতাশা পেছনে ফেলে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য বাংলাদেশের।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa