ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

ক্রিকেটার মুশফিকের আবেগি বার্তা

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২০   ৩০৩ বার পঠিত
ক্রিকেটার মুশফিকের আবেগি বার্তা

 

নিরাপত্তার প্রশ্নে পাকিস্তান সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন মুশফিকুর রহিম। এদিকে হ্যামস্ট্রিং ইনজুরির দরুন বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম রাউন্ডে খেলেননি তিনি। শুক্রবার শুরু হতে যাওয়া ঘরোয়া আসরের দ্বিতীয় রাউন্ডে খেলতে আর কোনো বাধা নেই তার।

 

তবে পাকিস্তান সফরে না যাওয়ায় ছেলের কাছে থেকে জন্মদিন উদযাপন করতে পেরেছেন মুশফিক। উদযাপন শেষে ছেলেকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগি বার্তা দিয়েছেন মুশফিক।

 

তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ্‌! তুমি আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। ইনশাআল্লাহ, আশা করি, একদিন তুমি আমার চেয়েও ভালো এবং সফল একজন মানুষ হবে। আমি তোমাকে সবসময় এবং আজীবন ভালোবাসি। জন্মদিনের শুভেচ্ছা মায়ান।
উল্লেখ্য, ২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর জান্নাতুল কিফায়াত মন্ডিকে বিয়ে করেন মুশফিক। ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি মুশফিকুর রহিম ও জান্নাতুল কেফায়াত মন্ডির কোলজুড়ে পৃথিবীর বুকে আসে তাদের প্রথম সন্তান শাহরুজ রহীম মায়ান।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa