
রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘রাজস্ব সম্মেলন-২০২৬’।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সম্মেলনস্থলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সংশ্লিষ্ট কর্মকর্তা ও আয়োজকেরা।
প্রধানমন্ত্রীর সম্মেলনে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি।
অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে।
এতে এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তা, অর্থনীতিবিদ ও নীতিনির্ধারকেরা অংশ নিয়েছেন।
সম্মেলনে রাজস্ব আহরণ বাড়ানো, কর ও শুল্ক ব্যবস্থাপনার ডিজিটালাইজেশন এবং সেবাকে আরও জনবান্ধব ও কার্যকর করার কৌশল নিয়ে আলোচনা হবে।
পাশাপাশি কর ফাঁকি রোধ, বকেয়া রাজস্ব আদায় ত্বরান্বিত করা এবং অভ্যন্তরীণ সম্পদ আহরণে কর্মপরিকল্পনা প্রণয়নেও গুরুত্ব দেওয়া হবে।
