ঢাকা
০৯ আগস্ট ২০২৬
দেশজুড়ে
জোরারগঞ্জে পুলিশের পৃথক অভিযান: গাঁজাসহ  গ্রেপ্তার ৪ চট্টগ্রাম চন্দনাইশে মহাসড়ক সংলগ্ন বাজারে ভয়াবহ আগুন মহাস্থানগড়ে নির্মাণে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ, আপিলের অনুমতি পেল সরকার কক্সবাজারের মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী সীমান্ত পাহাড়ায় কোস্ট গার্ডের বড় সাফল্য: টেকনাফে ৮০ হাজার ইয়াবা বাজেয়াপ্ত মাধবপুরে কোটি টাকার ভারতীয় পণ্যসহ দুই কাভার্ডভ্যান জব্দ মানবিক বার্তা দেখে হাসপাতালে ফখরুল ইসলাম খান সিআইপি ছাগলনাইয়ায় চিহ্নিত ডাকাত ‘গুন্ডা রনি’ গ্রেপ্তার দৈনিক ৫শ টাকা মজুরীর দাবীতে বড়লেখায় চা শ্রমিকদের গণবিক্ষোভ “১/১১-তে তারেক রহমানকে আয়নাঘরে বন্দি রাখা হয়: চিফ প্রসিকিউটর”

“রাষ্ট্রপতি পদ: ইসি থেকে বিএনপির দুটি মনোনয়নপত্র সংগ্রহ”

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ০৯ আগস্ট ২০২৬   ১১৩ বার পঠিত
“রাষ্ট্রপতি পদ: ইসি থেকে বিএনপির দুটি মনোনয়নপত্র সংগ্রহ”

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি।

রোববার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচনী কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র দুটি সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

এর আগে বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৩ আগস্ট বিকেল ৪টা।

৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ হবে ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতির পদত্যাগের পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়।

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত আইন ও সংবিধান অনুযায়ী স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

গত ২৪ জুলাই দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন।

তারপর ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করে নির্বাচন কমিশন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa