ঢাকা
০১ আগস্ট ২০২৬
দেশজুড়ে
বগুড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: দুই ট্রাকের সংঘর্ষে ৪ জনের মর্মান্তিক মৃত্যু র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউটররা সিসিক নির্বাচন ঘিরে আলোচনায় অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে “তিন প্রতিবন্ধীর নতুন স্বপ্নের সূচনা: নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী” রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলা: গুলিতে নিহত আরসা কমান্ডার হবিগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক, প্রত্যাহার হলো ১৪৪ ধারা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার কৃষকদলের স্বেচ্ছাশ্রমে প্রাণ ফিরছে চট্রগ্রামের আন্তছরা খালের জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার সহ ৩০ কেজি গাঁজা উদ্ধার ​

দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী ও মার্কিন বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ০১ আগস্ট ২০২৬   ২৪ বার পঠিত
দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী ও মার্কিন বিশেষ প্রতিনিধি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

শনিবার (১ আগস্ট) সকাল ৯টার পর প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সার্জিও গোর বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং দুই দেশের অংশীদারত্ব আরও শক্তিশালী করার বিদ্যমান সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এ সহযোগিতাকে অগ্রাধিকার দিচ্ছে এবং যৌথভাবে কাজ করলে বাস্তব সাফল্য অর্জন সম্ভব।

পরে ঢাকায় মার্কিন দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজেও সার্জিও গোরের ওই বক্তব্য প্রকাশ করা হয়।

এর আগে ৩০ জুলাই ঢাকায় পৌঁছান সার্জিও গোর। সফরের প্রথম দিনে তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। পরে শুক্রবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এক্সে দেওয়া পৃথক এক বার্তায় সার্জিও গোর বলেন, বাংলাদেশ সফরের শুরুতেই ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং দুই দেশের সম্পর্ক আরও জোরদারে একসঙ্গে কাজ করার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে।

এদিকে বাংলাদেশ সম্পর্কে যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা শিথিল করার তথ্যও জানান তিনি। এক্সে দেওয়া আরেক পোস্টে সার্জিও গোর বলেন, মাঠপর্যায়ের স্থিতিশীল পরিস্থিতি বিবেচনায় নিয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতার মাত্রা লেভেল-৩ থেকে কমিয়ে লেভেল-২ করেছে। তবে কয়েকটি নির্দিষ্ট এলাকায় অতিরিক্ত সতর্কতা বহাল রয়েছে এবং সেসব এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa