
নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বাধীন ছয় সদস্যের একটি প্রতিনিধি দল।
বুধবার (২৯ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সকাল ১১টার দিকে বৈঠক শুরু হয়।
সূত্র জানায়, বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন-সংক্রান্ত আইন ও বিধিমালার সংশোধন, নির্বাচন কমিশনে অতিরিক্ত সচিব নিয়োগের বিষয়, সাতক্ষীরা-৪ আসন-সংক্রান্ত ইস্যুসহ নির্বাচন-সংশ্লিষ্ট আরও কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
বৈঠকে নির্বাচন কমিশনের পক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন, নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত রয়েছেন।
