ঢাকা
২৪ জুলাই ২০২৬
দেশজুড়ে
নারী উদ্যোক্তাদের সঙ্গে ভারতীয় সহকারি হাই কমিশনার সিলেটের মতবিনিময় অনুষ্ঠিত শাপলা চত্বর হত্যাকাণ্ড: ২৭ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের ঘোষণা চিফ প্রসিকিউটরের দেশজুড়ে তীব্র গ্যাস সংকট থমকে যাওয়ার ঝুঁকিতে দেশের শিল্প খাত সাঈদীর পক্ষে সাক্ষ্য দেওয়া সুখরঞ্জন বালীকে গুমের অভিযোগ: সাবেক এএসপি ফজলুর রহমান গ্রেপ্তার কিশোরী ধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগ: শিক্ষিকার বাবা গ্রেফতার জামায়াত থেকে বহিষ্কৃত গাজী নজরুল: সংসদ সদস্য পদ নিয়ে শুরু নতুন আলোচনা জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম ঝালকাঠি পৌরসভায় নির্মাণ হচ্ছে আধুনিক বাস টার্মিনাল, মাল্টিপারপাস মার্কেট ও সিটি পার্ক, বরাদ্দ প্রায় ৩৮ কোটি টাকা বান্দরবানে পাহাড়ি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী বাস খাদে, আহত ১২; চালক পলাতক সদর দপ্তর স্থানান্তরের দাবি: ফটিকছড়ি উত্তরের ৩ ইউনিয়নে ফের ৪৮ ঘণ্টার হরতাল

মানবতাবিরোধী অপরাধ: মোজাফফরকে গ্রেপ্তারের নির্দেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬   ৩৮ বার পঠিত
মানবতাবিরোধী অপরাধ: মোজাফফরকে গ্রেপ্তারের নির্দেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাঁকে সেনা হেফাজতে রাখার আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।

আদালত এ মামলায় মোজাফফর হোসেনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য তদন্ত সংস্থাকে দুই মাস সময় দিয়েছেন। পাশাপাশি পরবর্তী শুনানির জন্য আগামী ২৩ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে। ওই দিন তাঁকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া মামলার তদন্তকারী কর্মকর্তাকে মেজর (অব.) মোজাফফর হোসেনকে দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল।

এর আগে মঙ্গলবার প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই আদেশ অনুযায়ী আজ তাঁকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

মামলার পরবর্তী কার্যক্রম এখন তদন্ত প্রতিবেদন ও ট্রাইব্যুনালের পরবর্তী আদেশের ওপর নির্ভর করবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa