
শ্রম আদালতের মামলায় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার
ঢাকা: শ্রম আদালতের একটি মামলায় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে বুধবার ভোরে রাজধানীর বনানীর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, শ্রম আদালতের একটি মামলায় সাজেদুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। ওই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে, শ্রম আদালতের রায় অবমাননার অভিযোগে দায়ের করা এক মামলায় গত ৩ মে ঢাকার প্রথম শ্রম আদালত নাভানা গ্রুপের মালিকপক্ষের চারজনসহ মোট আট কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।