রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

মঙ্গলবার, ০৫ মে ২০২৬ | ৩:৪৬ অপরাহ্ণ

রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
apps

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে| এছাড়াও জেলার বিভিন্ন উপজেলা থেকে হাম উপসর্গ নিয়ে নতুন করে আরও ৮ জন শিশু ভর্তি হয়েছে| মঙ্গলবার (৫ মে) সকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন রামেক হাসপাতালের মিডিয়া মুখপাত্র ডা. শঙ্কর কে বিশ্বাস|

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে| একই সময়ে নতুন করে উপসর্গ নিয়ে শিশু বিভাগে ভর্তি হয়েছে ৮ জন| এদিকে গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৮ জন শিশু| বর্তমানে রামেক হাসপাতালের শিশু বিভাগে সাসপেক্টেড হাম নিয়ে চিকিৎসাধীন রয়েছে ১১২ জন শিশু|

ডা. শঙ্কর কে বিশ্বাস আরও জানান, এ পর্যন্ত হাসপাতালে সাসপেক্টেড হাম নিয়ে মোট ভর্তি হয়েছে ৯২৬ জন শিশু| এর মধ্যে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৫৪ জনের| হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করা এবং অভিভাবকদের সচেতনতা বাড়ানো জরুরি বলে তিনি মনে করেন|

গত এক সপ্তাহ ধরে হাম উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজে একজন শিশুরও মৃত্যু হয়নি তবে উপসর্গ নিয়ে অসংখ্য শিশু রামেকে ভর্তি হয়েছে|

Development by: webnewsdesign.com