রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এ ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন আগামী ৯ মে অনুষ্ঠিত হবে। পরদিন ১০ মে থেকে আনুষ্ঠানিকভাবে ক্লাস শুরু হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, ভর্তি কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। নবীন শিক্ষার্থীদের ক্যাম্পাস জীবনের সঙ্গে পরিচিত করে তুলতেই এই ওরিয়েন্টেশন আয়োজন করা হচ্ছে।
রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব আরিফ আহম্মদ চৌধুরী এবং ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। উল্লেখ্য, ২০২৫–২৬ শিক্ষাবর্ষে রুয়েটে ভর্তি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয় ৩ ফেব্রুয়ারি। এর আগে ২ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হয়। এবারের ভর্তি পরীক্ষায় পুরকৌশল, তড়িৎ ও কম্পিউটার কৌশল, যন্ত্রকৌশল এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের অধীনে মোট ১৪টি বিভাগে ১ হাজার ২৩৫ আসনে শিক্ষার্থী ভর্তি করা
গত ২২ জানুয়ারি রুয়েট ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কেন্দ্রে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১৮ হাজার ২৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১৫ হাজার ৫৬৭ জন অংশগ্রহণ করেন। ২৪ জানুয়ারি প্রকাশিত ফলে ‘ক’ গ্রুপে ৭ হাজার ৭০২ জন এবং ‘খ’ গ্রুপে ২৭৪ জন উত্তীর্ণ হন।
পরবর্তীতে ৩ ফেব্রুয়ারি থেকে ধাপে ধাপে ভর্তি কার্যক্রম শুরু হয়। আসন পূরণের লক্ষ্যে মোট পাঁচ ধাপে মেধাতালিকা অনুযায়ী ভর্তি সম্পন্ন করা হয়েছে। প্রাথমিক নির্বাচনের পর চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া, মেধাতালিকা অনুযায়ী অনলাইনে বিষয় পছন্দ ফর্ম পূরণ, প্রয়োজনীয় কাগজপত্র জমা এবং মেডিকেল বোর্ডের অধীনে স্বাস্থ্য পরীক্ষা—এই দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে শিক্ষার্থীদের।
ভর্তি প্রক্রিয়ায় শিক্ষার্থীদের সুবিধার্থে ‘অটো মাইগ্রেশন’ ব্যবস্থা চালু ছিল। এর মাধ্যমে শূন্য আসন সাপেক্ষে উচ্চতর পছন্দের বিভাগে স্থানান্তরের সুযোগ পেয়েছেন তারা।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা এবং ওরিয়েন্টেশন ও ক্লাস শুরুর হালনাগাদ তথ্য রুয়েটের অফিসিয়াল ওয়েবসাইট admission.ruet.ac.bd–এ পাওয়া যাবে।
Development by: webnewsdesign.com