ঢাকা
১২ আগস্ট ২০২৬
দেশজুড়ে
মৌলভীবাজারে আল হামরা প্রাইভেট হাসপাতালসহ দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড কক্সবাজারে পুলিশ সুপার কার্যালয়ে মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ফেনী নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ছাগলনাইয়া পুলিশ ৩ ড্রামট্রাকসহ গ্রেপ্তার ৩ “চাঁদপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: প্রাণ হারালেন ৩ জন, হাসপাতালে আরও ১৫” রাষ্ট্রপতি নির্বাচন: প্রস্তুতি পর্যালোচনায় ভারপ্রাপ্ত স্পিকার-ইসির বৈঠক শুরু চট্টগ্রাম পতেঙ্গায় কোস্ট গার্ডের ‘অপারেশন সমুদ্র প্রহরা চট্টগ্রামের পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার রক্তাক্ত অবস্থায় স্ত্রী ভর্তি হাসপাতালে কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত ৩ খাগড়াছড়িতে পাহাড়ির পৈতৃক জমি দখল: আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করার অভিযোগ ‘ফল প্রকাশের আগেই ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু’

মৌলভীবাজারে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬   ১৪৪ বার পঠিত
মৌলভীবাজারে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত

পুষ্টি বৈষম্যের দিন শেষ গড়ব স্বনির্ভর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজার যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এর আয়োজনে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

মৌলভীবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রাজীব হোসেনের সভাপতিত্বে ও মেডিকেল টেকনোলজিস্ট মোঃ শামসুল ইসলাম এর সঞ্চালনায়।

উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বর্ণালী পাল,মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক সাহিদা আক্তার,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ ফখরুল ইসলাম,দৈনিক আমার সংবাদ ও এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল, যায় যায় দিন জেলা প্রতিনিধি আব্দুল ওয়াদুদ,শিক্ষক মুর্শেদ আহমদ মুন্না, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিপন চন্দ্র দাস,পরিসংখ্যানবিদ আফসা খানম চৌধুরী।

আলোচনা সভায় বক্তারা বলেন, অপুষ্টি দূর করতে সুষম খাদ্য গ্রহণ, শিশুর সঠিক পুষ্টি নিশ্চিত করা এবং গর্ভবতী মায়েদের বিশেষ যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। তারা সবাইকে পুষ্টিকর খাবার গ্রহণ ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

তারা আরও জানান, পুষ্টি সপ্তাহ পালনের মাধ্যমে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা সম্ভব হবে এবং অপুষ্টিজনিত রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa