নওগাঁয় ৮৮ নবীন আইনজীবীকে সংবর্ধনা

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ | ৭:১৬ অপরাহ্ণ

নওগাঁয় ৮৮ নবীন আইনজীবীকে সংবর্ধনা
apps

নওগাঁয় ৮৮জন নবীন আইনজীবীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে নওগাঁ জেলা অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল জেলা শাখা এর আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এ.এস.এম শাহরিয়ার কবির পুলক। বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট দেওয়ান মাহবুব আলী সুজা এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহিম।

এসময় বক্তব্য রাখেন, জেলা অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সভাপতি এম.এইচ.এম জাহাঙ্গীর আলম, জেলা জামায়াতের সভাপতি আব্দুর রাকীব, সেক্রেটারি অ্যাডভোকেট আ.স.ম সায়েম, নায়েবে আমির অধ্যাপক মহিউদ্দিনসহ অন্যরা। পরে ৮৮ জন নবীন আইনজীবীকে ক্রেস্ট, ফুল ও একটি করে বই উপহার দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্য ব্যারিস্টার এ.এস.এম শাহরিয়ার কবির পুলক বলেন, আওয়ামী লীগের সময় সবচেয়ে বেশি ঘুষখোর তৈরি করেছে আওয়ামী লীগের ল’ইয়ার্সরা। একথা বলায় অনেকে মন খারাপ করে। কেন আমরা বলি জজ সাহবে ঘুষ খায়। কিন্তু ঘুষটা দিচ্ছে কে? এই আপনারা। নবীন আইনজীবীদের বেশি বেশি স্টাডি ও প্যাকটিস করান আহ্বান জানান তিনি।

Development by: webnewsdesign.com