ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বায়োটেক অ্যাসোসিয়েশনের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে বায়োটেক ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. আবু হেনা মোস্তফা জামাল এবং সাধারণ সম্পাদক হিসেবে আব্দুল্লাহ আল হাসান মনোনীত হয়েছেন।

রবিবার (২২ ফেব্রুয়ারি) সংগঠনটির মডারেটর অধ্যাপক ড. মো. রকিবুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সহ-সভাপতি মোঃ মিনহাজুল আবেদীন হৃদয়, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইরহাম ইবনে কবির, কোষাধ্যক্ষ অভিনন্দন পাল সীমান্ত, একাডেমিক ও ক্লাব সম্পাদক মো. আবদুল মোমেন, সাংস্কৃতিক সম্পাদক উম্মে হাবীবা হাফছা, ইভেন্ট ও আউটরিচ সম্পাদক মো. ফখরুল ইসলাম, জনসংযোগ ও মিডিয়া ম্যানেজমেন্ট সম্পাদক হাসিবুর রহমান, ক্রীড়া সম্পাদক এস এম জিকরুল ইসলাম এবং প্রধান কার্যনির্বাহী সদস্য শায়লা আক্তার টুম্পা ও অন্যান্য সদস্যবৃন্দ মোছা. রিমা আক্তার, মোছা. সুমনা জান্নাত শেফা, মোছা. মারজিনা আক্তার মারিয়া, কানিজ ফাতেমা জান্নাতি ও মো. মাইনুল হাসান।

নবগঠিত কমিটির সভাপতি অধ্যাপক ড. আবু হেনা মোস্তফা জামাল বলেন, “নতুন কমিটি শিক্ষার্থীদের একাডেমিক উন্নয়ন, গবেষণামুখী কার্যক্রম ও দক্ষতা বৃদ্ধিতে কার্যকর উদ্যোগ নেবে। শিক্ষকদের সহযোগিতায় সেমিনার, ওয়ার্কশপ ও সহশিক্ষা কার্যক্রম আরও জোরদার করা হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনটি আরও শক্তিশালী ও কার্যকর প্ল্যাটফর্ম হয়ে উঠবে।”