ইউজিসি চেয়ারম্যানস পদক পেলেন ইবি’র সহকারী অধ্যাপক সাহিদা আখতার

রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬ | ৫:৩৩ অপরাহ্ণ

ইউজিসি চেয়ারম্যানস পদক পেলেন ইবি’র সহকারী অধ্যাপক সাহিদা আখতার
apps

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন ও ভূমি প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক সাহিদা আখতার সম্মানজনক “ইউজিসি চেয়ারম্যানস পদক” অর্জন করেছেন। একাডেমিক মেরিট, গবেষণায় উৎকর্ষ, প্রশাসনিক দক্ষতা, নেতৃত্বগুণ, শৃঙ্খলা ও আচরণবিধিসহ সার্বিক পারফরম্যান্সে সর্বোচ্চ মানদণ্ডে শ্রেষ্ঠত্ব অর্জনের স্বীকৃতিস্বরূপ তাকে এই পদকে ভূষিত করা হয়।

গত ৫ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার সন্ধ্যায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর তত্ত্বাবধানে এবং বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত HEAT প্রকল্পের আওতায় প্রতিষ্ঠিত ইউনিভার্সিটি টিচার্স ট্রেনিং একাডেমি কর্তৃক আয়োজিত চার মাসব্যাপী প্রফেশনাল ডেভেলপমেন্ট ট্রেনিং-এর প্রথম ব্যাচের সমাপনী অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।

এ সময় ইউজিসির মাননীয় সদস্যবৃন্দ, একাডেমির মাননীয় রেক্টর, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরবৃন্দ, বিশ্বব্যাংকের প্রতিনিধি ও দেশবরেণ্য শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে দেশের শীর্ষস্থানীয় ৩৫টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৬০ জন শিক্ষক অংশগ্রহণ করেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে সহকারী অধ্যাপক সাহিদা আখতারের হাতে এই পদক তুলে দেওয়া হয়।

Development by: webnewsdesign.com