ঢাকা
০৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

ঢাবি অধ্যাপকের মৃত্যুতে ইবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শোক

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬   ২২৭ বার পঠিত
ঢাবি অধ্যাপকের মৃত্যুতে ইবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শোক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় সভাপতি ড. মোহা. আতাউর রহমান বিশ্বাসের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ।

বুধবার (০৭ জানুয়ারি) বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুল গফুর গাজীর স্বাক্ষরিত এক শোকবার্তায় এ শোক প্রকাশ করা হয়।

শোকবার্তায় বলা হয়, ড. মোহা. আতাউর রহমান বিশ্বাসের মৃত্যুতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ গভীরভাবে শোকাহত। একই সঙ্গে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। শোকবার্তায় আরও উল্লেখ করা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে মরহুমের একাডেমিক সেবাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী বলেন, ড. মোহা. আতাউর রহমান আমার শ্রদ্ধেয় শিক্ষক ও বিশ্ববিদ্যালয় জীবনে তাঁর কাছ থেকে অনেক কিছু শিখেছি ও জেনেছি। স্যারের মৃত্যুতে আমরা খুবই ব্যথিত। স্যারের জন্য দোয়ার প্রার্থনা জানাই। বিভাগের পক্ষ থেকে স্যারের পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জ্ঞাপন করছি।”

উল্লেখ্য, অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদ আয়োজিত কর্মশালায় যোগ দিতে সুন্দরবনের করমজল পর্যটন কেন্দ্রে অবস্থান করছিলেন। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে ঘুমন্ত অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa