ঢাকা
০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

খালেদা জিয়ার মৃত্যুতে ইবিতে তিন বিভাগের নিয়োগ বোর্ড স্থগিত

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫   ২৪১ বার পঠিত
খালেদা জিয়ার মৃত্যুতে ইবিতে তিন বিভাগের নিয়োগ বোর্ড স্থগিত

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনুষ্ঠিতব্য তিনটি বিভাগের প্রভাষক পদের নিয়োগ বোর্ড স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ইবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, গণতন্ত্রের আপোসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ (৩০ ডিসেম্বর) ভোর ৬ টার সময় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তাঁর এ মৃত্যুতে জাতি আজ শোকে মূহ্যমান। আমরা ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবার সমভাবে শোকাহত।

জাতির এই শোকার্ত মূহুর্তে এবং রাষ্ট্রীয় শোক ও ছুটি ঘোষণার প্রতি সম্মানার্থে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠিতব্য আজকের ফার্মেসি বিভাগ, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের (৩১ ডিসেম্বর) এবং ফোকলোর ও সোস্যাল স্টাডিজ বিভাগের (১ জানুয়ারি, ২০২৬) তারিখের প্রভাষক পদের নিয়োগ নির্বাচনী বোর্ড স্থগিত ঘোষণা করা হলো।

নোটিশে আরও উল্লেখ করা হয়, আগামী ১১ জানুয়ারি ফোকলোর ও সোস্যাল স্টাডিজ বিভাগ, ১৩ জানুয়ারি ফার্মেসি বিভাগ এবং ১৪ জানুয়ারি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের স্থগিতকৃত নিয়োগ নির্বাচনী বোর্ড অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa