কবিতা- ★ নীরবতায় তুমি ★

কবিতা- ★ নীরবতায় তুমি ★
apps

★ নীরবতায় তুমি ★

আমার অতৃপ্ত হৃদয়ে সাইবেরিয়ার হিম শীতলতা।
বদ্ধ ঘরে আত্মচিৎকারে মরে,
চারিদিকে করুণ বিষন্নতা।

কুয়াশার কম্বলে মোড়ানো খাবা হলের
ব্যাডমিন্টন কোর্ট। আবছা অন্ধকারে মহাকাব্যের
সোপান রচনায় মত্ত একদল যুবক।

শিশিরের শব্দে ঘুমায় আমার চিরচেনা ক্লাসরুম।
নীরবতার মগজে ঘণ্টাধ্বনি বাজায় নিঃস্ব দেয়াল
ঘড়িটা। শৈত্যপ্রবাহের তাড়নায় মোদের
নাটমন্ডপের হৃদয়ে জাগে বাৎসল্য।

সবুজ ঘাসের সঞ্চিত সম্পদে প্রাণ পায়
সেন্ট্রাল মাঠ। তাহারই পরতে পরতে ছড়িয়ে
থাকে মোদের আবেগের কল্লোল।

রাতের অন্ধকারে হারিয়ে যায় আমার স্মৃতি।
হারিয়ে যায় হাদীচত্বরের কলরব,
মুক্তমঞ্চের হৃদয় জুড়ে অপরিসীম রিক্ততা।
আমার ক্লান্ত হৃদয় প্রাণ ফিরে পায়
তপনদার শিল্পে।

ব্যস্ততা নিঃশেষ, ধীর পদচারণা। অতঃপর,
সীমাহীন নীরবতা,
আর আমার অস্তিত্ব জুড়ে আছো শুধুই ‘তুমি’।

 

পাঠিয়েছেন:
নাম: মো: আরাফাত হোসেন
শিক্ষার্থী, বাংলা বিভাগ, খুলনা বিশ্ববিদ্যালয়।

Development by: webnewsdesign.com