মহান বিজয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির প্রবীণ নেতা আলহাজ্ব নজরুল ইসলাম মুনিম।
তিনি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাহসী নেতৃত্ব ও ঐতিহাসিক ভূমিকা স্বাধীনতা সংগ্রামকে সুসংগঠিত ও বেগবান করেছিল।
এছাড়া তিনি আরো বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা মুক্তিকামী জনতাকে ঐক্যবদ্ধ করে তোলে এবং সশস্ত্র প্রতিরোধে ঝাঁপিয়ে পড়তে দেশবাসীকে প্রেরণা জোগায়। তাঁর নেতৃত্বে গঠিত সেক্টরসমূহ মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করে।
আলহাজ্ব নজরুল ইসলাম মুনিম বলেন, স্বাধীনতা-পরবর্তী সময়ে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন ও বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে সুদৃঢ় করে। কিন্তু দুঃখজনকভাবে আজ মুক্তিযুদ্ধের ইতিহাসকে রাজনৈতিক স্বার্থে বিকৃত করার অপচেষ্টা চলছে, যা জাতির জন্য অশুভ সংকেত।
তিনি আরও বলেন, শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপি আজও গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের মালিকানা প্রতিষ্ঠার সংগ্রামে অবিচল রয়েছে। মহান বিজয় দিবসে তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের মুক্তির সংগ্রাম জোরদারের আহ্বান জানান।
উল্লেখ্য, আলহাজ্ব নজরুল ইসলাম মুনিম সিলেট সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি, সিলেট মহানগর বিএনপির সাবেক প্রথম সহ-সাংগঠনিক সম্পাদক এবং সিলেট ব্যবসায়ী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
