বাংলাদেশ ওয়ার্কাস পাটির জেলা কমিটির সদস্য রাণীশংকৈল পৌর শহরের বাসিন্দা কমরেড তৈমুর হোসেন ১০ডিসেম্বর বুধবার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুমের জানাযা পরদিন ১১ডিসেম্বর বৃহস্পতিবার রাণীশংকৈল ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। শেষে পাঁচপীর কবর স্থানে মরহুমের লাশ দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ১পুত্র এক কন্যা সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মরহুম তৈমুরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য কমরেড অধ্যাপক ইয়াশিন আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান আহাম্মেদ হোসেন বিপ্লব, জামায়াতে ইসলামীর নায়েবে আমির মিজানুর রহমান মাষ্ঠার, উপজেলা বিএনপির সম্পাদক আল্লমা ওয়াদুদ বিন নুর আলিফ, পৌর বিএনপি’র সভপতি অধ্যাপক শাহাজাহান আলী, সাবেক মেয়র মখলেসুর রহমান, বিশিষ্ঠ ক্রিয়াবীদ সাবেক অধ্যক্ষ কমরেড তাজুল ইসলাম, কমরেড হবিবর রহমান, আবু জাহিদ জুয়েল, প্রভাষক আলমগীর হোসেন, শিক্ষক সমিতির সাবেক সম্পাদক মোশাররফ হোসেন, সাবেক স্কাউট সম্পাদক ফেরদৌশ আলম মানিক, এনসিপির এমপি প্রার্থী গোলাম মর্তুজা।

এছাড়াও দলীয় নেতা কর্মি, সাংবাদিক, শিক্ষকসহ সকলে তার আত্নার মাগফিরাতের জন্য দোয়া কামনা করেছেন।