ঢাকা
২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ অনুমোদন

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫   ১৫২ বার পঠিত
উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ অনুমোদন

গণভোট অধ্যাদেশ-২০২৫ অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে চূড়ান্ত অনুমোদন হয় বলে প্রধান উপদেষ্টা কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ১১টায় বৈঠক শুরু হয়। বিকাল ৪ টার দিকে সংবাদ গ্রুপিং এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এদিকে ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণার পরিকল্পনা করেছেন নির্বাচন কমিশন। এক সঙ্গে দুটি ভোটের কারণে কিছু বুথ সংখ্যা বাড়াতে হতে পারে।

ইসির দায়িত্বশীল কর্মকর্তারা জানান, এবারই প্রথম একই দিনে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে সিইসি বলেছেন, এটা চ্যালেঞ্জ। এ বিবেচনা করে ভোটারদের দুটি ব্যালট দেয়ার কারণে বুথ বাড়ানো ও সময় কিছুটা এগিয়ে আনা যুক্তিযুক্ত হতে পারে।

ইসি কর্মকর্তারা জানান, দুটি ভোটের জন্য আলাদা ব্যালট ব্যবহার করা হবে এবং নির্বাচনি দায়িত্বে থাকা কর্মকর্তারাই গণভোট পরিচালনার দায়িত্বও পালন করবেন।

ইসি সূত্রমতে, সাধারণত জাতীয় নির্বাচনে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট হয়। এবার ভোট শুরুর সময় আরো এগিয়ে আনার বিষয়টি বিবেচনাধীন।

ফেব্রুয়ারির নির্বাচনের জন্য সারা দেশে ৪২ হাজার ৭৬১টি কেন্দ্র এবং ২ লাখ ৪৪ হাজার ৭৩৯টি বুথ নির্ধারণ করেছে ইসি। প্রতি ৩ হাজার ভোটারের জন্য একটি কেন্দ্র এবং প্রতি ৫০০ পুরুষ ও ৪০০ নারী ভোটারের জন্য আলাদা বুথ থাকবে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa