কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে গতকাল সোমবার (১৭ নভেম্বর ২০২৫ খ্রি.) সন্ধ্যা আনুমানিক ৭ টার দিকে নাগেশ্বরী পৌরসভাধীন কলেজ মোড় এলাকা থেকে ১০০ পিস ইয়াবাসহ ১ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত গ্রেফতারকৃত মাদক কারবারি হলেন- রাজশাহী সিটি করপোরেশনের মনিহার থানাধীন কাজলা এলাকার মোঃ সাঈদ আলী (২৭)।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আশরাফুল আলম, পিপিএম বিষয়টি নিশ্চিত করে বলেন, নাগেশ্বরী থানা পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান করে ১০০ পিস ইয়াবাসহ ১ জনকে গ্রেফতার করেছে। উক্ত বিষয়ে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে ।তিনি আরও বলেন কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে মাদকের বিরুদ্ধে এই অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে এবং মাদক নির্মূলে করতে সবাইকে সহযোগিতার আহবান জানান।